সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে গৃহকর্মী ধর্ষণের পর হত্যার ঘটনায় যুবক গ্রেফতার  তেঁতুলিয়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন মাদক নির্মূল করতে বেপারী পাড়ায় যুদ্ধ ঘোষণা ফতুল্লায় জামিনে এসে ফের বেপরোয়া ছাত্রলীগ নেতা শুভ ও শিমুল নারায়ণগঞ্জ জেলা বধির সংঘের আনন্দ বনভোজন  ইস্পাহানি থেকে তালতলা পর্যন্ত সিসি ক্যামেরা স্থাপন  মধ্যযুগীয় বর্বরতাকে হার মানালো রঘুনাথপুরের লুটপাট বন্ধুত্বের বন্ধনকে সামাজিক শক্তিতে রূপ দেওয়ার প্রত্যয় মানব সেবায় অবদানের জন্য সম্মাননা পেলেন- দানিসুর রহমান লিমন বন্দর উপজেলা সমবায় সমিতির সদস্যবৃন্দের অংশগ্রহনে ভ্রাম্যমান প্রশিক্ষণ

হরিপুরে ভূমি সেবা সহায়তা কেন্দ্র উদ্বোধন

নূর মোহাম্মদ / ৭৭৪ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ১১:২৭ অপরাহ্ন

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি: প্রান্তিক মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে ঠাকুরগাঁও হরিপুর উপজেলায় ভূমি সেবা সহায়তা কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৪ আগস্ট) বিকাল ৪ টায় হরিপুর নতুন বাজারে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন এলাকায় সেবা কেন্দ্রটি উদ্বোধন করেন উপজেলা নিবার্হী অফিসার বিকাশ চন্দ্র বর্মণ ।

এসময় উপজেলা নিবার্হী অফিসার বিকাশ চন্দ্র বর্মণ বলেন, মানুষের দোরগোড়ায় ভূমি সংক্রান্ত সেবা পৌঁছে দিতে এবং মানুষের হয়রানি কমাতে‘এই ভূমি সেবা সহায়তা কেন্দ্রটি চালু করা হলো। এই সেবা কেন্দ্র থেকে মানুষ ভালো সহায়তা পাবে বলে আশা করছি।

এসময় উপস্থিত ছিলেন, হরিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমএ রশিদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম কবিরসহ উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীগণ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..