মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
কামরুজ্জামান এমপি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন- নুর মোহাম্মদ রূপগঞ্জে যৌথবাহিনীর অভিযানে দুইটি শুটার পাইপগান উদ্ধার রূপগঞ্জের ব্রাইট শিশু কানন হাই স্কুলে দুর্ধর্ষ চুরি রূপগঞ্জে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ নবনির্বাচিত এমপি কামরুলকে অভিনন্দন ব্যবসায়ী- জুসেক মিয়া ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকের ওপর বর্বরোচিত হামলা, নির্যাতনের প্রতিবাদ ও মানববন্ধন ধানের শীষের প্রার্থী কামরুলের লিফলেট বিতরণ করলেন- দিলোয়ার হোসাইন রূপগঞ্জে দাঁড়িপাল্লা প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে আগুনের প্রতিবাদে সংবাদ সম্মেলন রূপগঞ্জে বিএনপির সমাবেশ ও গণমিছিলে মানুষের ঢল ভোটকেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা ইসির

হরিপুরে সড়ক দুর্ঘটনায় নিহত-১

সিরাজুল ইসলাম / ২২৩ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ০২ জুন ২০২৫, ১০:০৮ অপরাহ্ন

ঠাকুরগাঁও প্রতিবেদক: ঠাকুরগাঁও হরিপুর উপজেলার ডাঙ্গীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শরিফ হাসান নামে এক শিক্ষক ২ জুন সোমবার মহেন্দ্র গাড়ির সাথে সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছে।

স্থানীয় সুত্রে জানা যায়, শরিফ হাসান সকালে বনগাঁও বাড়ি থেকে বের হয়ে কর্মস্থলে আসার সময় বেলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্ন রাস্তায় বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতিতে ইট বাহী মহেন্দ্র গাড়িকে সাইড দিতে গিয়ে ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায়।

শরিফ হাসান বনগাঁও উচ্চ বিদ্যালয়ের শিক্ষক অবঃ ওয়াইজুল ইসলামের ছেলে। শরিফ হাসান এক সন্তানের জনক ছিলেন। এই দূর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এই দূঘটনার সংবাদ পেয়ে ডাঙ্গীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকর্মীরা ছুটে যান ঘটনাস্থলে নিহতের পরিবারের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখেন।  পালিয়ে যাওয়ার সময় মহেন্দ্র গাড়ি ও চালাককে জনতা আটক করে।

দ্রুত হরিপুর থানায় সংবাদ দেয়, পরবর্তীতে হরিপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. জাকারিয়া মন্ডল দ্রুত ফোর্স ঘটনাস্থলে  পৌঁছান, যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের টিম ও পৌঁছায়  ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধারের জন্য কার্যক্রম শুরু করে, আইনী কার্যক্রম প্রকৃিয়াধীন।

ডাঙ্গীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, আজ বিদ্যালয়ে গ্রীষ্মকাল ও ঈদুল আজহা উপলক্ষে ছুটি হবে। ছাত্র-ছাত্রীদের উৎসাহে স্কুলে বনভোজনের আয়োজন ছিলো। এই আনন্দের দিনে সকল ছাত্র-ছাত্রীদের কাঁদিয়ে তিনি চলে গেলেন। তিনি অসাধারণ উদীয়মান তরুণ মেধাবী শিক্ষক ছিলেন। শেষ কর্মদিবসে বনভোজনের আসলো না, আমাদের মাঝ থেকে আমরা একজন ভালো  মানুষকে হারালাম। বর্তমানে এলাকা সহ পরিবারটিতে শোকের মাতম বইছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..