শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
আরিয়ান তুষারের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে হাতি মার্কার উঠান বৈঠক যোগদান চরকাশিপুর কাশেমীর নির্বাচনীও উঠান বৈঠক ফটো সাংবাদিকদের ‘সাপোর্ট স্টাফ’ হিসেবে শ্রেণিবিন্যাস: নির্বাচন কমিশনের অনভিপ্রেত ও অসম্মানজনক সিদ্ধান্ত কামরুলকে বিজয়ী করতে ভোটের জন্য ঘরে ঘরে যাচ্ছেেন, বিএনপির কর্মী মো.সবুর আলী রূপগঞ্জে বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ানোর ঘোষণা দুই প্রার্থীর রূপগঞ্জে ৯ টি স্পটে বিএনপি প্রার্থীর পথসভা ও গণসংযোগ রূপগঞ্জের চাইল্ড হ্যাভেন ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান রূপগঞ্জ বিএনপির প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী বিএনপি প্রার্থী দিপু ভুঁইয়ার উদ্যোগে রূপগঞ্জে ৪ সহস্রাধিক রোগীকে ফ্রী চিকিৎসা সেবা প্রদান

হাসিনার সিন্ডিকেট দেশে বহাল, সন্ত্রাসী বাহিনী দিয়ে দেশে নৈরাজ্য করছে- দিপু ভুইয়া

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ১৯৬ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৫৫ অপরাহ্ন

নারায়ণগঞ্জ প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, দ্রুত নির্বাচন দিন। মানুষ নির্বাচনের জন্যই এত বছর অপেক্ষা করেছে। নির্বাচিত সরকারই পারে এসকল অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলা করতে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে শহরের মেট্রোহল মোড়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সমাবেশে অংশ নিয়ে একথা বলেন তিনি।

তিনি বলেন, সিপিডির হিসাব অনুযায়ী খাদ্যদ্রব্যের দাম
বেড়েছে। শেখ হাসিনা পালিয়ে গেলেও তার প্রেতাত্মারা
সিন্ডিকেটের মাধ্যমে দেশ পরিচালনা করছে। আমি
সরকারের কাছে আবেদন করবো এ সিন্ডিকেট যেন ভেঙে দেয়া হয়। শেখ হাসিনা তার দোসরদের দিয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করে দিয়েছে। আমরা দাবী জানাই তাদের শাস্তির আওতায় আনার জন্য।

তিনি আরো বলেন, আজ পিলখানা হত্যা দিবস। এই হত্যার মাধ্যমে ওরা দেশের মানচিত্র পরিবর্তিত করে দিতে চেয়েছিল। আমরা আশা করবো এ সরকার যেন সেসকল খুনীদের অবিলম্বে বিচারের আওতায় নিয়ে আসে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..