বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের ৩য় শীতলক্ষ্যা সেতুর সামনে অবস্থান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ বিশ্বকাপে প্রথম জয় পেল মিসর বাংলাদেশের হালাল খাত উন্নয়নে সহায়তা দেবে মালয়েশি সৈয়দপুরে জমি সংক্রান্ত জেরে হামলা অতঃপর মামলা! রূপগঞ্জে এসকেএফের প্রীতি গোল্ডকাপ ফুটবল খেলায় স্টার ইলেভেনের জয়লাভ

৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলার আনুষ্ঠানিক উদ্বোধন

এম এন এ আজাদ / ৩১৭ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১১:৩০ অপরাহ্ন

এম এন এ আজাদ: “জ্ঞান-বিজ্ঞান করবো জয়, সেরা হবো বিশ্বময়” বন্দর উপজেলা প্রশাসনের আয়োজনে ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর’র তত্বাবধানে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা ৯ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা এবং ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড ২ দিন ব্যাপী উদ্বোধনী অনুষ্ঠান উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়েছে।

২২ জানুয়ারী বুধবার বন্দর উপজেলা মিলনায়তনে বেলা ১০ টায় বন্দর উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান’র সভাপতিত্বে ও বন্দর গার্লস স্কুল এন্ড কলেজ’র সহকারী শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান’র সঞ্চালনায় ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলার উদ্বোধন ঘোষণা করেন।

এসময় বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত সকল স্টল ঘুরে ঘুরে দেখেন এবং তাদের উদ্ভাবিত বিষয় বস্তুর উপর বক্তব্য শুনেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে, বেশ কিছু স্কুলের শিক্ষার্থী এতে অংশগ্রহন করেন। এদিকে স্কুলের পক্ষ থেকে এ মেলায় অংশ নিতে যাওয়া শিক্ষার্থীদের মাঝে আনন্দ উৎসাহ লক্ষ করা গিয়েছে। সবাই নিজ নিজ প্রকল্প নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছে। গত বছরের মতো এবারও প্রথম পুরস্কারটি জিতে নিতে তারা তাদের সেরা উদ্ভাবন নিয়ে বদ্ধ পরিকর। শিক্ষকগণ তাদের উদ্ভাবিত কর্মকান্ডে আন্তরিকভাবে সহায়তা করছেন।

পরে আলোচনা সভায় বিজ্ঞান বিষয়ে শিক্ষনীয় বক্তব্য প্রদান করেন, বন্দর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কাইউম খান, প্রানী সম্পদ অফিসার ডা. সরকার আশ্রাফুল ইসলাম, শিক্ষক শেখ মনিরুল ইসলাম।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..