রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন

অপরেশন ডেভিল হান্ট অভিযানে আ’লীগের ২ নেতা গ্রেপ্তার

মো. মনির হোসেন / ৩১৯ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ০৪ জানুয়ারী ২০২৬, ১০:২৪ অপরাহ্ন

গত ৩ জানুয়ারী শনিবার বন্দর থানার বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে অপরেশন ডেভিল হান্ট অভিযানে আওয়ামী লীগের ২ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতরা হলো বন্দর থানার কেওঢালা এলাকার আলেক চাঁন মিয়ার ছেলে আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম (৪৭) ও একই এলাকার আফাজ উদ্দিন মিয়ার ছেলে ধামগড় ইউনিয়ন ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাসেল (৩৫)।

ধৃত শফিকুল ইসলাম মদনপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এমএ সালামের ঘনিষ্ঠ সহযোগী ও অপরধৃত রাসেল ধামগড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাছুমের ভাতিজা বলে জানা গেছে।

মামলার তথ্য সূত্রে জানা গেছে, গত ২০২৪ ইং সালের ৪ আগস্ট সকাল ১১ টায় বৈষম্য বিরোধী আন্দোলনে বন্দর খেয়াঘাটে আন্দোলনরত ছাত্রদের উপর আ’লীগ ও যুবলীগ নেতারা সন্ত্রাসী হামলা চালায়। বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রদের উপর সন্ত্রাসী হামলায় জড়িত থাকার অপরাধে আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম ও রাসেল সম্পৃক্ততা থাকার অপরাধে এদেরকে গ্রেপ্তার করে পৃথক মামলায় তাদের আদালতে পাঠানো হয়।

ধৃতদের ৪ জানুয়ারী রবিবার দুপুরে বন্দর থানার দায়েরকৃত পৃথক ২ টি মামলায় এদেরকে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..