শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
তেঁতুলিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত বন্দর থানায় ১ মে থেকে জাতীয় গণমাধ্যম সপ্তাহ পালন ও র‌্যালি রূপগঞ্জে মাদক কারবারিদের হামলায় আহত মৎস্য খামারির মৃত্যু রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করণ অভিযান লন্ডন নির্বাচনে নারায়ণগঞ্জের কৃতি সন্তান নজরুল ইসলাম, প্রবাসে নতুন আশার আলো কানাডা প্রবাসী মোমিনুল হককে প্রাণে মেরে ফেলার হুমকি, থানায় জিডি রূপগঞ্জে বালু নদের কেওঢালা সেতু নির্মাণ কাজের উদ্বোধন রূপগঞ্জে জমিতে কাজ করতে বাধা-প্রাণনাশের হুমকির অভিযোগ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন রূপগঞ্জে লন্ডন প্রবাসীর বাড়িতে দুর্ধষ ডাকাতি ৩৮ লক্ষাধিক টাকার মালামাল লুট

অভয়নগরে কুচক্রী মহলের মিথ্যাচারের প্রতিবাদে ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

মো. কামাল হোসেন / ৩২৯ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ১২:১২ পূর্বাহ্ন

বিশেষ প্রতিনিধি: যশোর অভয়নগরের ৭নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা মো. জহুরুল ইসলামের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে।

শুক্রবার (১১ এপ্রিল) বিকালে অভয়নগর প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার  ৭নং ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা মো. জহুরুল ইসলাম বলেন, সরকারি জমি দখল করে জামায়াতে ইসলামীর ইউনিয়ন কার্যালয় নির্মাণ করছি মর্মে যে তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তা সম্পূর্ণ মিথ্যা। মূলত একটি কুচক্রী মহল আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আমার বিরুদ্ধে নানাভাবে মিথ্যাচার করছে। তারা যে বিষয়ে আমার বিরুদ্ধে অভিযোগ এনেছেন সেটি মূলত ভৈরব নদীতে যাত্রী পারাপারের একটি যাত্রী ছাউনি নির্মাণকে জামায়াতের কার্যালয় বলে অপতথ্য প্রচার করে আমার মান ক্ষুন্ন করার চেষ্টা করছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এসময় উপস্থিত ছিলেন, গোলাম মোস্তফা, মাওলানা আলমগীর হোসেন, মাওলানা মুস্তাফিজুর রহমান, হাফিজুর রহমান পলাশ, লালন হোসেন, রিফায়েজ শেখ, ফিরোজ খন্দকার প্রমূখ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..