শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জেলা গোয়েন্দার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার আটক- ১  জাম পারতে গিয়ে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু তেঁতুলিয়ায় উফশী রোপা আমন প্রণোদনা কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ রূপগঞ্জে নিজ অর্থায়নে পানি নিষ্কাশনের ব্যবস্থা করলেন- শফিউল্লাহ মিলন কুড়িগ্রামে শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক, গণপিটুনি কুড়িগ্রামে ৩ লাখ ৩৩ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে  আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের ৩য় শীতলক্ষ্যা সেতুর সামনে অবস্থান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তবারক বিতরণ

অভয়নগরে ভূমি মেলা উপলক্ষে প্রেস কনফারেন্স

মো. কামাল হোসেন / ২৫৫ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২৬ মে ২০২৫, ১১:৪৫ অপরাহ্ন

বিশেষ প্রতিনিধি: আধুনিক বাংলাদেশ বিনির্মাণের অন্যতম ক্ষেত্র হলো জনবান্ধব ভূমিসেবা জনসাধারণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া।

২৫ মে থেকে ২৭ মে পর্যন্ত সারা দেশের ন্যায় যশোর জেলার অভয়নগর উপজেলা ভূমি অফি চত্বরে ৩ দিন ব্যাপী ভূমি মেলা শুরু হয়েছে।

এ উপলক্ষ্যে সোমবার (২৬ মে) দুপুরে অভয়নগর উপজেলা ভূমি অফিস চত্বরে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।

প্রেস কনফারেন্সে অভয়নগর উপজেলা ভূমি কর্মকর্তা জানান, ভূমিসেবা সকলের দোরগোড়ায় পৌঁছে দিতে ডিজিটালাইজ করা হয়েছে। ভূমির ই-নামজারির আবেদনসহ এর নিষ্পত্তি অনলাইনের মাধ্যমে সহজে সমাধান হচ্ছে। তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণে বর্তমান অন্তবর্তীকালীন সরকারের নিদের্শনায় সকল নাগরিক এ জনবান্ধব ভূমিসেবার কর্মপরিকল্পনার সুফল ভোগ করবে।

প্রেস কনফারেন্সে সার্ভেয়ার উজ্জ্বল হালদার, ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা রাজঘাট ইউনিয়ন ভুমি অফিস মো. আখতার হোসেন , মো. মাহফুজ্জামান পৌর ও ইউনিয়ন ভুমি অফিস সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।

অভয়নগর উপজেলা ভুমি অফিস এ প্রেস কনফারেন্সের আয়োজন করেন। উপজেলা ভূমি কার্যালয় চত্বরে ৩ দিনব্যাপী ভূমি মেলা সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আটটি স্টলে থাকছে ভূমিসেবা স্টল, অডিও-ভিডিও উপস্থাপনা, তথ্যবহুল বুকলেট বিতরণ, কুইজ প্রতিযোগিতা, গণশুনানি, মতামত ও পরামর্শ গ্রহণ, ভূমি আড্ডা ও সেমিনার।

জেলা প্রশাসকের কার্যালয়ের এলএ শাখা ও রেকর্ডরুম, জরিপ এবং রেজিস্ট্রেশন সংক্রান্ত সেবা প্রদান করা হবে। এছাড়া দেশের যে কোন প্রান্তের নাগরিকরা এই মেলা থেকে ভূমি উন্নয়ন কর প্রদান, ই-নামজারির আবেদনসহ অন্যান্য ডিজিটাল সেবা গ্রহণ করতে পারবেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..