বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক, গণপিটুনি কুড়িগ্রামে ৩ লাখ ৩৩ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে  আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের ৩য় শীতলক্ষ্যা সেতুর সামনে অবস্থান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ বিশ্বকাপে প্রথম জয় পেল মিসর বাংলাদেশের হালাল খাত উন্নয়নে সহায়তা দেবে মালয়েশি

আবুল কাওসার আশার মহানগর ২০ নং ওয়ার্ডে উঠান বৈঠক

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ৩৭২ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন

আবুল কাওসার আশার মহানগর ২০ নং ওয়ার্ডে উঠান বৈঠক

“জয় পরাজয় আল্লাহর হাতে, রোজার আগে ঘরে ঘরে গ্যাস পোঁছে দিব”

নূর এ আজাদ: নারায়ণগঞ্জ জেলার বন্দর মহানগর ২০ নং ওয়ার্ডে বিএনপি’র ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব এড. আবুল কালাম’র পক্ষে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

২ ফেব্রুয়ারী সোমবার দুপুরে ২০ নং ওয়ার্ড দড়ি সোনাকান্দাস্থ হেভেন কমিউনিটি সেন্টারে এই নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

সমাজসেবক ও ব্যবসায়ী মো. গাজী হোসেন’র সভাপতিত্বে ও ২০ নং ওয়ার্ড বিএনপি নেতা আমিনুল ইসলাম শাহীন’র সঞ্চালনায় উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক, ২৩ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব এড. আবুল কালামের পুত্র আলহাজ্ব আবুল কাউসার আশা।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এ উঠান বৈঠক দেখে আমার মনে হচ্ছে এ বৈঠক একটি জনসভায় পরিণত হয়েছে। এ থেকে আমি বিশ্বাস করি আমার বন্দরবাসী তথা ২০ নং ওয়ার্ড ও আশেপাশের এলাকার মানুষ আমাদের পরিবার এবং আমার বাবা এমপি প্রার্থী আলহাজ্ব এড. আবুল কালামকে আপনারা মনে প্রাণে ভালবাসেন। বন্দরের ত্রিবেণী ব্রিজের পর থেকে দীর্ঘদিন যাবত গ্যাসের সমস্যা। অচিরেই এই গ্যাসের সমস্যার সমাধান হবে, ইনশাআল্লাহ।

নির্বাচন বড় বিষয় নয় জয় পরাজয় আল্লাহর হাতে, তবে আশাকরি রোজার আগেই সকলের ঘরে গ্যাস পৌঁছে যাবে। আপনারা আমার বাবার জন্য দোয়া করবেন। সেই সাথে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ধানের শীষে ভোট দিবেন।

বিশেষ অতিথি ছিলেন, বন্দর থানা বিএনপি সভাপতি আলহাজ্ব শাহেন শাহ্ আহম্মেদ।

প্রধান বক্তা ছিলেন, ২০ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য গোলাম নবী মুরাদ।

আরো উপস্থিত ছিলেন, অটো, ভ্যান ও রিক্সা চালক দলের নারায়ণগঞ্জ মহানগরের আহবায়ক মনোয়ার হোসেন সোখন, মজিবুর রহমান, বিএনপি নেতা অজিত দাস, খোকন মৃধা, যুবদল নেতা আহমেদ আলী, মো. নুরুল ইসলাম, ফারুক, মো. ফরহাদ, ব্যবসায়ী আমিনুল ইসলাম, আখতারুজ্জামান, মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের নারায়নগঞ্জ মহানগর আহবায়ক জয় প্রমুখ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..