শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে মাদক কারবারিদের হামলায় আহত মৎস্য খামারির মৃত্যু রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করণ অভিযান লন্ডন নির্বাচনে নারায়ণগঞ্জের কৃতি সন্তান নজরুল ইসলাম, প্রবাসে নতুন আশার আলো কানাডা প্রবাসী মোমিনুল হককে প্রাণে মেরে ফেলার হুমকি, থানায় জিডি রূপগঞ্জে বালু নদের কেওঢালা সেতু নির্মাণ কাজের উদ্বোধন রূপগঞ্জে জমিতে কাজ করতে বাধা-প্রাণনাশের হুমকির অভিযোগ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন রূপগঞ্জে লন্ডন প্রবাসীর বাড়িতে দুর্ধষ ডাকাতি ৩৮ লক্ষাধিক টাকার মালামাল লুট বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) বন্দর থানা শাখার প্রস্তুতি মুলক সভা আইজিপি’র অংশগ্রহণে খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইন্সে কল্যাণ সভা

ইউএনও’র নির্দেশে বে-আইনি ভাবে বালু উত্তোলনের গর্তে ডুবে এক শিশুর মৃত্যু

মাহাবুব আলম / ৩৮০ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ১১:৩০ অপরাহ্ন

রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তার নিদের্শে কুলিক নদীর ভূগর্ভস্থ থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করার গর্তে ডুবে শায়ন (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রবিবার (২৪ আগষ্ট) হোসেনগাঁও ইউনিয়নের উত্তরগাঁও গ্রামে এ ঘটনাটি ঘটে।

জানাযায়, উপজেলার উত্তরগাঁও গ্রামে কুলিক নদীতে পানি উন্নয়ন বোর্ড ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে  জিও ব্যাগ দিয়ে নদীর পাড় বাঁধার কাজ করছিল। সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে আবার রামরায় দীঘি বিনোদন পার্কে ওই গর্ত থেকে বালু এনে সৌন্দর্য বৃদ্ধি করা হচ্ছিল। আর সেই নদীর গর্ভে পরে রবিউল ইসলামের ছেলে ১০ বছরের শিশু শায়ন নিহত হয়।

স্থানীয়রা জানায়, শায়ন সেখানে ড্রেজার দেখতে গিয়েছিল হঠাৎ পা পিছলে গিয়ে নদীর গভীর পানিতে তলিয়ে যায়। আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এপ্রসঙ্গে নিহতের চাচা দেলোয়ার হোসেন বলেন, ইউএনও সাহেব কি পারবে মায়ের কোলের সেই বাচ্চাটিকে ফিরিয়ে দিতে। যেখানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী নদীর তলদেশ থেকে ড্রেজার বা পাম্প দিয়ে বালু বা মাটি উত্তোলন সম্পূর্ণ নিষিদ্ধ। এবং এ আইন ভঙ্গ করলে শাস্তিযোগ্য অপরাধ, সেখানে বালু মহাল ছাড়াই কেন বালু উত্তোলন করা হলো এর বিচার দাবী করছি।

রামরায় পার্কে বালু শ্রমিক তরিকুলের সাথে কথা হলে তিনি বলেন, ইউএনও স্যারের নির্দেশে ৫শ টাকা হাজিরায় আমরা এখানে কাজ করছি।

এপর্যন্ত ১০০-১৫০ গাড়ী বালু এসেছে। ছেলের মৃত্যুতে শোকে প্রলাপ বকছেন নিহতের বাবা রবিউল ইসলাম, তিনিও আইন অমান্যকারীদের বিচার দাবী করছেন।

এব্যাপারে উপজেলা নির্বাহি কর্মকর্তা শাফিউল মাজলুবিন রহমানের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেনি।

জেলা প্রশাসক ইশরাত ফারজানার মুঠোফোনে যোগাযোগ করা হলে জেলা প্রশাসকের সিএ সহকারি কমিশনার ও এক্রিকিউটিভ ম্যাজিস্ট্রেট নায়িম আশরাফ বলেন, আপনার কথাগুলি আমি শুনলাম স্যারকে বলে ব্যাবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..