সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
ইস্পাহানি থেকে তালতলা পর্যন্ত সিসি ক্যামেরা স্থাপন  মধ্যযুগীয় বর্বরতাকে হার মানালো রঘুনাথপুরের লুটপাট বন্ধুত্বের বন্ধনকে সামাজিক শক্তিতে রূপ দেওয়ার প্রত্যয় মানব সেবায় অবদানের জন্য সম্মাননা পেলেন- দানিসুর রহমান লিমন বন্দর উপজেলা সমবায় সমিতির সদস্যবৃন্দের অংশগ্রহনে ভ্রাম্যমান প্রশিক্ষণ ঢাকায় ভারতের এআইএনইউ হাসপাতালের উদ্যোগে মেডিক্যাল ট্যুরিজম, নৈশভোজ  পূবালী ব্যাংক পিএলসি বন্দর উপ-শাখার ক্যাশলেস ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠিত  বন্দরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বৃক্ষ রোপন  দিনদুপুরে ১ নং ঢাকেশ্বরী বাজারের স্বর্ণের দোকানে ডাকাতি  ঝালকাঠির ৩ সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা: তীব্র নিন্দা ও প্রতিবাদ

ইস্পাহানি থেকে তালতলা পর্যন্ত সিসি ক্যামেরা স্থাপন 

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ৩৬ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
oplus_131072

ইস্পাহানি থেকে তালতলা পর্যন্ত সিসি ক্যামেরা স্থাপন

মো. মনির হোসেন: বন্দর থানা প্রশাসনের আওতায় জনসাধারণের জানমাল নিরাপদ, মাদক, চুরি, ডাকাতি, ছিনতাই, ইভটিজিং প্রতিরোধে ইস্পাহানি থেকে তালতলা পর্যন্ত প্রথমবারের মতো সিসি ক্যামেরা স্থাপন করে নিরাপত্তার আওতায় এনে ৩০ টি স্থানে নাইটভিশন সিসি ক্যামেরা স্থাপন করেন এবং প্রধান অতিথি থেকে এর শুভ উদ্বোধন করেন, বন্দর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন।

সমাজসেবক মেহেদী হাসান’র সঞ্চালনায় উক্ত ক্যামেরা গুলো পরিচালনায় ছিলেন, এডভোকেট মো. রাসেল। সার্বিক তত্বাবধানে থাকবেন ২৬ নং ওয়ার্ড পরিবর্তন কালচারাল ক্লাব ও অত্র এলাকার যুব সমাজ।

এ সময় বন্দর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন বলেন, স্থানীয় যুবকদের উদ্যোগ তাদের নিজস্ব অর্থায়নে জনগণের জানমাল নিরাপদ, মাদক, চুরি, ডাকাতি, ছিনতাই, ইভটিজিং প্রতিরোধে এমন একটি ভালো উদ্যোগ অত্র এলাকার মানুষের সুখ শান্তির জন্য যুবসমাজ গ্রহণ করেছে বিষয়টা আমার অত্যন্ত ভালো লেগেছে। এভাবে যদি সকল এলাকার মানুষ এই মহৎ কাজে এগিয়ে আসে তাহলে একসময় এদেশে চুরি, ছিনতাই, রাহাজানি কিছুই থাকবে না। আপনারা সবাই এগুলো খেয়াল রাখবেন, সতর্কতায় থাকবেন, এগুলো কেউ যেন চুরি করে নিয়ে যেতে না পারে। আবার কেউ যেন ভেঙে না ফেলে। সে দিকে খেয়াল রাখবেন। আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয় মোহাম্মদ হাবিবুর রহমান এ সকল বিষয়ে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। শীঘ্রই নতুন করে আবার অভিযান শুরু হচ্ছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..