বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
তেঁতুলিয়ায় ইউএনও’র বিরুদ্ধে মিথ্যা অপবাদের প্রতিবাদে প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ পলাশবাড়ী ২ দফা দাবিতে ২১টি সাব পোস্ট অফিস কর্মচারীদের কর্মবিরতি হুঁশিয়ারি তাহিরপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায়- মো. খসরুল আলম    সামন্তসেনা গ্রামে আজমলের ছেলে আব্দুল্লাহ, সন্ত্রাসী বাহিনীর হাতে গুরুতর জখম যুবসমাজ কেন মাদকাসক্ত হচ্ছে কারণ খুঁজতে মাঠপর্যায়ের অনুসন্ধান বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারধর  রূপগঞ্জে চাঁদা দাবির অভিযোগে ইউএনও’র সংবাদ সম্মেলন  লামায় কোয়ান্টাম বৃদ্ধাশ্রমের জমির বিরোধ নিরসনে জরুরি শালিসী বৈঠক তেঁতুলিয়া সদর ইউপির প্রায় ২ কোটি ৪৬ লক্ষ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা উমারপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিনের ইন্তেকাল 

উমারপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিনের ইন্তেকাল 

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ২৩ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন

মো. আবু কাওছার মিঠু রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ঐতিহ্যবাহী উমারপুর ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক ও জননন্দিত জনপ্রতিনিধি আলহাজ আব্দুল মতিন মন্ডল ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 

পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার (২৯ জুন) রাত সাড়ে ৮ টার দিকে নারায়ণগঞ্জ রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নে অবস্থিত জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসার নিকট ওয়াটার কেমিক্যালসের ব্যবস্থাপনা পরিচালকের বাংলোতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যু কালে তার বয়স ছিলো ৭৪ বছর।

 

দীর্ঘদিন ধরে উমারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা আব্দুল মতিন মন্ডলের মৃত্যুতে চৌহালী উপজেলাসহ তাঁর নিজ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন।

 

মঙ্গলবার (৩০ জুন) চৌহালী উপজেলা ডিগ্রি কলেজ মাঠে মরহুমের প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে উপজেলার সাতটি ইউনিয়নের হাজারো ধর্মপ্রাণ মুসল্লিগন অংশ করেন।

 

পরে হেলিকপ্টারযোগে তাঁর মরদেহ নারায়ণগঞ্জ রূপগঞ্জ উপজেলার জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসা মাঠে আনা হয়। সেখানে বাদ আসর দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

 

জানাজায় উপস্থিত ছিলেন, ওয়াটার কেমিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ নজরুল ইসলাম মন্ডল, হাফেজ মাওলানা মোহাম্মদ হাসান জামিল (দা.বা.), নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন,

 প্রকৌশলী এইচএএম. আব্দুল্লাহ, ওয়াটার কেমিক্যালসের পরিচালক মাহামুদুল হাসান,

মুজাফফর সহ কয়েক হাজার মুসল্লি অংশ নেন।

 

জানাজা শেষে তাঁকে জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসা মসজিদ প্রাঙ্গণের পশ্চিম পাশে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মরহুমের পরিবারের পক্ষ থেকে তাঁর রুহের মাগফিরাত কামনা করে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..