শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে নেসকোর প্রধান কার্যালয় স্থানান্তর ইস্যুতে বিএনপির ভূমিকা নিয়ে সমালোচনা পলাশবাড়ী মেরিরহাটে নির্মাণাধীন মসজিদের জমির ত্রিমুখী মালিকানা দাবি, অনুসন্ধানে যা জানা গেল রূপগঞ্জে গাউছিয়ায় রাঁধুনী রেস্তোরাঁয় বাসি-পচা খাবার স্বাস্থ্যঝুকিতে ক্রেতারা  রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রূপগঞ্জে দাফনের আড়াই বছর পর মালয়েশিয়া প্রবাসীর লাশ উত্তোলন বন্দর উপজেলায় ৩৪০ পরিবারকে ১৭ লাখ টাকার অনুদান ও ঢেউটিন বিতরণ  তাহিরপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় শফিআলম তালুকদার    রূপগঞ্জের দুইশত পরিবার আবারো উচ্ছেদ আতঙ্কে   শীতলক্ষ্যা নদীতে গোসল করতে গিয়ে গার্মেন্টস কর্মীর মৃত্যু রূপগঞ্জে বিএসটিআইয়ের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা

এবার এশিয়ান জিমন্যাস্টিকসের মঞ্চে লামায় কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ১৯৩ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন

মো. ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক: সিঙ্গাপুরের জয়ের রেশ কাটতে না কাটতেই এবার মিশন চীন। আন্তর্জাতিক জিমন্যাস্টিকসের আঙিনায় বাংলাদেশের নাম উজ্জ্বল করতে প্রস্তুত পার্বত্য জেলার বান্দরবানের লামায় কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের সাত জন প্রতিভাবান জিমন্যাস্ট।

সিঙ্গাপুর ওপেন জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ চোখধাঁধানো পারফরম্যান্সের পর, এই তরুণ জিমন্যাস্টরা এবার পা রাখছেন আরও বড় এবং মর্যাদাপূর্ণ মঞ্চে।

১৪-২১ জুন, ২০২৬ চীনের জুন-য়ী (Zunyi) শহরে অনুষ্ঠিত হচ্ছে ‘১৩ তম সিনিয়র এবং ১৯ তম জুনিয়র পুরুষ আর্টিস্টিক জিমন্যাস্টিকস এশিয়ান চ্যাম্পিয়নশিপ’। এশিয়ার সেরা জিমন্যাস্টদের এই মহারণে লাল-সবুজের প্রতিনিধিত্ব করতে গত ১৩ জুন চীনের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন কোয়ান্টামের এই সাত জিমন্যাস্ট। পাহাড়ের বৈরী প্রকৃতিকে জয় করে আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের জিমন্যাস্টিকসকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়া এই সাত স্বপ্নসারথি হলেন: উহাইমং মার্মা, মেনটন টনি ম্রো, মংচিং প্রু ত্রিপুরা, প্রেনথৈ ম্রো, রাজীব চাকমা, উটিংওয়াং মার্মা ও ওয়েওয়ে সাই মার্মা।

পাহাড় থেকে বৈশ্বিক মঞ্চ: এক রূপকথার যাত্রা কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের এই জিমন্যাস্টদের গল্পটি কেবল খেলাধুলার নয়, এটি কঠোর অধ্যবসায় ও অসম্ভবকে সম্ভব করার গল্প। সিঙ্গাপুরের মাটিতে যে সাফল্যের বীজ তারা বুনে এসেছেন, চীনের কঠিন ট্র্যাকেও তার পুনরাবৃত্তি ঘটাতে ব্যাকুল এই তরুণরা।ক্রীড়া বিশেষজ্ঞদের মতে, একই প্রতিষ্ঠান থেকে একসঙ্গে সাতজন জিমন্যাস্টের এমন হাই-প্রোফাইল আন্তর্জাতিক টুর্নামেন্টে কোয়ালিফাই করা বাংলাদেশের ক্রীড়া ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত। চীনের মাটিতে এশিয়ার সেরা শক্তির বিরুদ্ধে লড়তে প্রস্তুত আমাদের এই সাত জিমন্যাস্ট। তাদের নিখুঁত শারীরিক কসরত, মনন আর অদম্য স্পৃহা বিশ্বমঞ্চে টেক্কা দিক সবাইকে সমগ্র বাংলাদেশের পক্ষ থেকে রইল সেই শুভ কামনা।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..