শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা  তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা  রূপগঞ্জে ৫০০ রোগীর মাঝে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা বন্দরে মা ও শিশু কিশোরীরা সঠিক সেবাগুলো পাবে – আঞ্জুমান আরা মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসা’র অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ  পূর্ব শত্রুতার জেরে কুপিয়ে গুরুতর আহত করার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন  বন্দরে উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক লাইন মাটির নিচে স্থাপনের দাবিতে মানববন্ধন  বন্দর থানা সাংবাদিক ক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দলের শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ  রূপগঞ্জে জিন তাড়ানোর নামে শিক্ষার্থীদের নির্যাতন

ওষুধের ভ্যাট কমাতে সুপারিশ করা হয়েছে: স্বাস্থ্য উপদেষ্টা

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ৩৪৬ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০১:৩২ অপরাহ্ন

সিলেট প্রতিনিধি : ওষুধের ওপর যে যৎসামান্য ভ্যাট আরোপ করা হয়েছে তা কমানোর জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।

শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে সিলেট ওসমানী মেডিকেল কলেজের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, দেশের সার্বিক অবস্থা স্বাভাবিক রাখতেই বিভিন্ন খাতে ভ্যাট বৃদ্ধি করা হয়। তবে ওষুধের বিষয়ে আমরা প্রথমেই আলোচনা করেছিলাম।

আশা করি অর্থ মন্ত্রণালয় তা বিবেচনা করবে।
এছাড়া চিকিৎসা খাতে যেসব সংকট আছে তা নিরসনে কাজ চলছে জানিয়ে তিনি বলেন, স্বাস্থ্যখাতে অনেকগুলো সংস্কারের বিষয় আছে।

সংস্কার কমিটির প্রতিবেদন অনুযায়ী সেগুলো সংস্কার করা হবে। এর আগে, আন্দোলনে যারা আহত, নিহত হয়েছেন কিংবা সেসময় যারা গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা সেবা প্রদান করেছেন তাদের ত্যাগকে সবসময় মনে রাখারও আহ্বান জানান উপদেষ্টা নূরজাহান বেগম।

এ সময় তিনি হাসপাতালের সার্বিক চিকিৎসা ব্যবস্থা ঘুরে দেখেন এবং রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলেন। পরে তিনি চিকিৎসা ব্যবস্থাকে ভঙ্গুর উল্লেখ করে বিগত সময়ে নেওয়া নানা প্রকল্পের সমালোচনা করেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..