“নির্ভুল জন্ম-মৃত্যু নিবন্ধন করব, শুদ্ধ তথ্য ভান্ডার গড়ব”
আল আমিন জাহান মুন্সি: কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন পরিষদ সভাকক্ষে ২৭ আগষ্ট বৃহস্পতিবার বেলা ১১ টায় জন্ম ও মৃত্যু নিবন্ধন না করা আইনত দন্ডনীয় অপরাধ (জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন ২০১৩ এর ২১) অনুযায়ী ০ থেকে ৪৫ দিনের মধ্যে বিনামূল্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন করনে জন্ম ও মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়।
কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. জামান মিয়া’র সভাপতিত্বে ও কলাগাছিয়া ইউনিয়ন পরিষদ প্রসাশনিক কর্মকর্তা মহিউদ্দিন দেওয়ান’র সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সরকার বিভাগ, নারায়ণগঞ্জ উপ-পরিচালক (উপ-সচিব), মিজ নিলুফা ইয়াসমিন।
বিশেষ অতিথি ছিলেন, বন্দর উপজেলা নির্বাহী অফিসার শিবানী সরকার।
প্রধান অতিথি বলেন, এখানে আপনারা যে দায়িত্বে রয়েছেন তাহারা সঠিকভাবে কাজগুলো সুন্দর ভাবে করেছেন। আমার যতটুকু মনে পড়ে কলাগাছিয়া ইউনিয়ন পরিষদকে আমি চিঠি দিয়েছিলাম তাদের কাজে সন্তুষ্টি এবং কাজগুলো খুব ভালো করে করেছেন বিধায়। আপনারা সকলে যদি সময় নিয়ে জন্ম নিবন্ধন সঠিক ভাবে কম্পিউটারের মাধ্যমে কাজটা করেন, তাহলে আর পুনরায় কোন ঝামেলা হওয়ার কথা না। একটু ভুল হলে সময় লাগে অনেক জায়গায় দৌড়াঝাপ করতে হয়। জন্ম নিবন্ধন করাটা যেমন বাধ্যতামূলক তেমন মৃত্যু নিবন্ধন করাটাও অনেক জরুরি। সরকারের সফটওয়্যারে ডাটাবেজ ঠিক থাকলেই সকল টিকা সময় মতো পেয়ে যাবেন। যেহেতু সফটওয়্যারে সবকিছু সংরক্ষণ থাকছে, তাই কাজগুলো করতে সহজ হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবানী সরকার বলেন, জন্ম নিবন্ধনের উপকারিতা বিষয়ে আমরা সবাই কমবেশি জানি। এ বিষয়ে আপনাদেরও দায়িত্ব আছে। জন্ম নিবন্ধন এর সফটওয়্যারে ঢুকে সুন্দরভাবে সঠিকভাবে ঘরগুলো পূরণ করলেই জন্ম নিবন্ধন তৈরি হয়ে যাবে। আপনারা ডাটার লেখাগুলো ঠিক মতো হয়েছে কিনা এটা শুধু দেখে নিবেন। কারণ একটু ভুল হলে সংশোধনে অনেক সময় লাগে। আপনারা নিজ দায়িত্বে শিশু জন্মের ৪৫ দিনের মধ্যেই জন্ম নিবন্ধন করে ফেলবেন।
এসময় উপস্থিত ছিলেন, বন্দর গ্রাম আদালত উপজেলা সমন্বয়কারী সীমা আক্তার, কলাগাছিয়া ইউনিয়ন পরিষদ ১ নং ওয়ার্ড সদস্য মো আব্দুল মোমেন কচি, ৩ নং ওয়ার্ড সদস্য হাবিবুর রহমান, ৪ নং ওয়ার্ড সদস্য মো. মাহাবুব হোসেন, ৫ নং ওয়ার্ড সদস্য মো. মকবুল হোসেন, ৬ নং ওয়ার্ড সদস্য হাজী কামরুল হাসান মোল্লা, ৭ নং ওয়ার্ড সদস্য মো. মহাসিন, ৮ নং ওয়ার্ড সদস্য মো. মফিজুল ইসলাম, ৯ নং ওয়ার্ড সদস্য মো. মনির হোসেন, ১,২,৩ সংরক্ষিত মহিলা সদস্য মায়া আক্তার শিখা, ৪,৫,৬ বিউটি আক্তার, ৭,৮,৯ মহিলা সদস্য শিউলী বেগম সহ রাজনীতিবিদ, স্কুল কলেজের শিক্ষক, সুশীল সমাজ, পরিবার পরিকল্পনা কর্মী ও স্থানীয় জনগণ।
পরে উপ পরিচালক ইউনিয়ন পরিষদ চত্বরে একটি গাছের চারা রোপণ করেন।
আপনার মন্তব্য প্রদান করুন...