শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে গৃহবধূ মরিয়মের ঝুলান্ত লাশ উদ্ধার বন্দরে ৫ম শ্রেণী ছাত্রী ধর্ষনের ঘটনায় ধর্ষক আসিফ গ্রেপ্তার বন্দরে বিশ্বনবী (সা:) মাদ্রাসার পরীক্ষার্থীদের জন্য দোয়া ও সংবর্ধনা রূপসায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী আব্দুর রশিদের গনসংযোগ রূপগঞ্জে ৪২০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার বিতরণ নিখোঁজ সংবাদ বন্দর ক্লাব লিমিটেড পহেলা বৈশাখ উদযাপন তেঁতুলিয়া বাংলাবান্ধায় পাথর-বালি শ্রমিকদের ক্ষোভ, কমিটি বিলুপ্ত, নির্বাচনের দাবি রূপগঞ্জে বাংলা নববর্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান “জাতীয় গণমাধ্যম সপ্তাহ” রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে বিএমএসএফ বন্দর উপজেলা শাখার পক্ষে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান

খুলনায় ধান ভর্তি ট্রাকে ৭বোতল বিদেশি মদ উদ্ধার-চালক, হেলপার আটক

মো. রিপন হোসেন / ১৯৯ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১৪ মে ২০২৫, ১০:১৯ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার: খুলনা জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মুক্ত রায় চৌধুরীর নেতৃত্বে ১২ মে মঙ্গলবার রাত পৌনে ১১ টায় ফুলতলার এ গফুর মেমোরিয়াল হসপিটাল এর সামনে থেকে ধান ভর্তি ট্রাকে (ঢাকা মেট্রো ট ১৮-৫৮৮৫) তল্লাশি চালিয়ে ৭ বোতল বিদেশী মদ উদ্ধার করে।

এ সময় ট্রাক চালক দামোদর গ্রামের মতিয়ার রহমানের পুত্র আজিবর রহমান(৪০) ও হেলপার আলকা গ্ৰামের কুন্ডু পাড়ার রাজকুমার কুন্ডুর ছেলে রিংকু কুন্ডু ওরফে শান্ত প্রবীর কুন্ডু (২৮) কে গ্রেফতার করে।

ফুলতলার উত্তর আলকা গ্রামের উত্তম কুন্ডুর মালিকানাধীন ওই ট্রাকে সাতক্ষীরার ভোমরা বর্ডার এলাকা থেকে নওয়াপাড়া মজুমদারের ধান বোঝাই করে যাচ্ছিল। কৌশলে চেসিসের নিচে মোজার মধ্যে ওই মদ নিয়ে যাচ্ছিল বলে গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছে।

এ অভিযানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, এসআই হাসানুজ্জামান এসআই তানভীর এএসআই কাজল।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..