শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জেলা গোয়েন্দার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার আটক- ১  জাম পারতে গিয়ে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু তেঁতুলিয়ায় উফশী রোপা আমন প্রণোদনা কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ রূপগঞ্জে নিজ অর্থায়নে পানি নিষ্কাশনের ব্যবস্থা করলেন- শফিউল্লাহ মিলন কুড়িগ্রামে শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক, গণপিটুনি কুড়িগ্রামে ৩ লাখ ৩৩ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে  আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের ৩য় শীতলক্ষ্যা সেতুর সামনে অবস্থান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তবারক বিতরণ

গ্রীন গার্ডেন পার্কে হামলা নগদ টাকা পার্ক মালিকসহ আহত- ৪

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ২২৮ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ০২:০০ পূর্বাহ্ন

ষ্টাফ রিপোর্টার: বন্দরে গ্রীন গার্ডেন পার্কের প্রবেশ ফি চাওয়ার অপরাধে আওয়ামী লীগের দোসর অয়ন ওসমানের পালিত সন্ত্রাসী বাহিনীর হামলায় পার্ক মালিকসহ ৪ জন রক্তাক্ত জখম হয়েছে। ওই সময় হামলাকারিরা ক্যাশ বাক্স থেকে নগদ ২৬ হাজার টাকা ছিনিয়ে নেয়।

জখম প্রাপ্তরা হলো পার্কের মালিক ইলিয়াস হোসেন মিন্টু (৪৭) রিয়াদ (৩১) সৌরভ (৩১) ও ইমরান (২৮)।

স্থানীয়রা জখমপ্রাপ্তদের উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।

শুক্রবার (২১ ফেব্রুয়ারী) রাত সাড়ে ৭টায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের সাবদীস্থ গ্রীন গার্ডেন পার্কে এ সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে।

এ ব্যাপারে পার্কের রেষ্টুরেন্ট মালিক আক্রামুজ্জামান মুন্না বাদী হয়ে হামলাকারি নিহাদসহ ৩ জনের নাম উল্লেখ্য ও ১০/১২ জনকে অজ্ঞাত আসামী করে বন্দর থানায় এ অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্র জানাগেছে, বন্দর উপজেলার আদমপুর এলাকার মনির হোসেন মিয়ার ছেলে নিহাদসহ তার সাঙ্গপাঙ্গরা দীর্ঘ দিন ধরে গ্রীন গার্ডেন রেস্টুরেন্টে খাবার খেয়ে টাকা না দিয়ে চলে যেত। টাকা চাইলে সে টাকা না দিয়ে উল্টো বিভিন্ন ধরনের হুমকি দামকি দিয়ে আসছিল। গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বখাটে সন্ত্রাসী নিহাদ ও বন্দর শাহীমসজিদ এলাকার দিদার ও রুস্তমপুর এলাকার তুর্জয়সহ অজ্ঞাত নামা ১০/১২ জন নিয়ে পার্কে আসলে ওই সময় পার্কের কর্মকর্তা ১২ জনের পার্কে প্রবেশ ফি চাইলে এতে বখাটে নিহাদসহ তার সহযোগিরা ক্ষিপ্ত হয়ে উঠে। ওই সময় বখাটে নাহিদ, দিদার ও তুর্জয়সহ অজ্ঞাত নামা অজ্ঞাত নামা ১০/১২ দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে সন্ত্রাসী তান্ডব নীলা চালিয়ে পার্ক মালিক ইলিয়াস হোসেন মিন্টুসহ ৪ জনকে কুপিয়ে ক্যাশবাক্স থেকে নগদ ২৬ হাজার টাকা লুট করে নিয়ে যায়।

এলাকাবাসী তথ্য সূত্রে জানাগেছে, আওয়ামী লীগ সরকারের শাসন আমলে বখাটে নাহিদ অয়ন ওসমানের শেল্টারে বন্দরে হাজীপুর, আদমপুর, কল্যান্দী, নয়ানগর, মুখফুলদী, সাবদী ও হাজরাদী চাঁনপুরসহ বিভিন্ন এলাকায় আধিপত্য বিস্তারসহ নানা অর্পকম চালিয়ে আসছিল। গত ৫ আগস্ট ফ্যাসিবাদী সরকারের পতন ঘটলেও অয়ন ওসমানের দোসর নাহিদের পতন এখনো ঘটেনি। তার সন্ত্রাসী কর্মকান্ড এখনো অব্যহত আছে। অনতি বিলম্বে অয়ন ওসমানের দোসর নাহিদের আমল নামা খতিয়ে দেখাসহ দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে স্থানীয় এলাকাবাসী।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..