সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন

জামালগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা হচ্ছেন শহিদুল ইসলাম

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ২১৫ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:৩০ অপরাহ্ন

মুরাদ মিয়া, তাহিরপুর, সুনামগঞ্জ: সুনামগঞ্জ জামালগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহ প্রকাশ করেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক সম্পাদক হাইলে সৌদি আরব এবং প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট ফোরাম হাইলে সৌদি আরব, এম শহিদুল ইসলাম সরকার।

তিনি ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হলে এলাকার উন্নয়ন ঘটানোর পাশাপাশি রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান এবং স্বাস্থ্য খাতসহ সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি প্রদান করেছেন। পাশাপাশি, তিনি বর্তমান নবনির্বাচিত সরকারের সাফল্য জনসাধারণের মধ্যে তুলে ধরছেন। এছাড়াও দলের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করতে তিনি নেতাকর্মীদের সঙ্গে নিবিড় সম্পর্ক তৈরি করে এবারের নির্বাচনে আলোচনায় রয়েছেন।

জামালগঞ্জ উপজেলার তৃণমূল পর্যায়ের নেতাকর্মী ও ভোটাররা জানিয়েছেন, এম শহিদুল ইসলাম সরকারের পারিবারিক ও ব্যক্তিগত ইমেজ থাকায় তিনি এই পদে ভোটে লড়ে জয়ী হতে পারবেন এমন বিশ্বাস তাদের আছে।

শহিদুল ইসলাম সরকার বলেন, “আমার প্রথম অঙ্গীকার দূর্নীতি এবং মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান। কৃষক, শ্রমিক ও যুবকদের ন্যায্য অধিকার এবং স্বাস্থ্য খাতে বাস্তবায়ন এবং উন্নয়ন।”

তিনি আরো বলেন, বিভিন্ন দিক দিয়ে জামালগঞ্জ উপজেলা উন্নয়নে পিছিয়ে আছে। ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হলে আমি এ উপজেলাকে মডেল হিসেবে গড়ে তুলতে কাজ করব, ইনশাআল্লাহ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..