মো. ইকবাল হোসেন: নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী’র দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামান’র তত্ত্বাবধানে নারায়ণগঞ্জ এর ‘খ’ জোনের ইনচার্জ সাজ্জাদ করিম খানের নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল ২৬ জুন শুক্রবার বিকাল সাড়ে ৪ টার দিকে অভিযান চালিয়ে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার সানারপাড় মজুমদার টিম্বার এন্ড স’মিলের সামনে থেকে মাদক ব্যবসায়ী কক্সবাজার জেলার টেকনাফ থানার বাহারচর এলাকার নাজির আহমেদের ছেলে জালাল উদ্দিন (৩০) কে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেন।
আপনার মন্তব্য প্রদান করুন...