শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
জেলা গোয়েন্দার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার আটক- ১  জাম পারতে গিয়ে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু তেঁতুলিয়ায় উফশী রোপা আমন প্রণোদনা কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ রূপগঞ্জে নিজ অর্থায়নে পানি নিষ্কাশনের ব্যবস্থা করলেন- শফিউল্লাহ মিলন কুড়িগ্রামে শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক, গণপিটুনি কুড়িগ্রামে ৩ লাখ ৩৩ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে  আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের ৩য় শীতলক্ষ্যা সেতুর সামনে অবস্থান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তবারক বিতরণ

ঠাকুরগাঁওয়ে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযুক্ত শিক্ষককে কোট চত্বরে গণধোলাই

এম এ মোমিন / ২০২ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ০৯ মার্চ ২০২৫, ০৮:১৫ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে ৫ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষনের অভিযোগে গ্রেফতার হওয়া সেই স্কুল শিক্ষক মোজাম্মেল হক মানিককে কারাগারে প্রেরণ করেছে আদালত।

রবিবার ৯ মার্চ সকালে অভিযুক্ত শিক্ষককে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরিফুল ইসলাম’র আদালতে তোলা হলে তাকে কারাগারে প্রেরনের নির্দেশ দেন।

এর আগে আদালতে তোলার সময় ধর্ষনের অভিযুক্ত আসামী মানিককে দেখেই উৎসুত জনতা গণধোলাই দেয়। পরে অতিরিক্ত পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। অন্যদিকে অভিযুক্ত ধর্ষকের সর্বোচ্চ বিচারের দাবিতে ছাত্র জনতার ব্যানারে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসুচি পালন করে।

এসময় তারা দাবি তুলেন ধর্ষকের দৃষ্টান্তমুলক শাস্তি না হলে আরো কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বিক্ষোভ করে। তাদের শান্ত করতে জেলা প্রশাসক ইশরাত ফারজানা শিক্ষার্থীদের আশস্ত করেন কোনভাবেই যেনো অপরাধী আইনের ফাক দিয়ে বের না হতে পারে তা নিশ্চিত করা হবে। প্রমাণীত হলে অবশ্যই দৃষ্টান্তমুলক শাস্তি হবে অপরাধীর।

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদি হয়ে ঘটনার দিন রাতেই সদরের ভুল্লী থানায় শিক্ষক মোজাম্মেল হক মানিকের বিরুদ্ধে একটি ধর্ষন মামলা দায়ের করেন।

উল্লেখ্য, বিদ্যালয় বন্ধ থাকার সত্যেও ওই বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোজাম্মেল হক মানিক স্কুলের বাচ্চাদের প্রাইভেট পড়াতেন। প্রতিদিনের মতো প্রাইভেটে যায় ভুক্তভোগী ওই শিক্ষার্থী। এ সময় সুযোগ বুঝে একটি কক্ষে নিয়ে পাশবিক নির্যাতনের পর ধর্ষণ করে পালিয়ে যায় পাষন্ড শিক্ষক। পরবর্তিতে শিশুটির চিৎকার ও চেচামেচিতে স্থানীয় লোকজন এগিয়ে আসার আগেই ওই শিক্ষকের লোকজন তাকে উদ্ধার করে জেলা শহরের সেবা হাসপাতাল এন্ড ডায়াগস্টিক সেন্টার নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানে নিয়ে আসে। গোপনে চিকিৎসা দেয়ার চেষ্টা করার কথা জানতে পেরে সাংবাদকর্মীরা ছুটে গেলে দ্রুত সময়ে শিশুটি জেনারেল হাসপাতালে হস্তান্তর করে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।

এসময় সংবাদকর্মীরা ভেতরে প্রবেশ করতে চাইলে বাধা দেয়। ওই প্রতিষ্ঠানের সবুজসহ ধর্ষকের দালালেরা। ক্যামেরা ছিনিয়ে নেয়ার চেস্টা করলে জেলা অন্যান্য গণমাধ্যকর্মীদের উপস্থিতিতে তারা পালিয়ে যায়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..