বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক, গণপিটুনি কুড়িগ্রামে ৩ লাখ ৩৩ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে  আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের ৩য় শীতলক্ষ্যা সেতুর সামনে অবস্থান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ বিশ্বকাপে প্রথম জয় পেল মিসর বাংলাদেশের হালাল খাত উন্নয়নে সহায়তা দেবে মালয়েশি

তাহিরপুরে কয়েকটি পূর্ব বিরোধ নিষ্পত্তি করলেন জনতার এমপি কামরুল

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ৩৬৯ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন

মুরাদ মিয়া, তাহিরপুর, সুনামগঞ্জ: ​সুনামগঞ্জ-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জননেতা কামরুজ্জামান কামরুল বুধবার ৪ মার্চ দুপুরে তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বালিয়াঘাট নতুনবাজারে স্থানীয় কয়েকটি বিরোধপূর্ণ বিষয়ের শালিস কার্য সম্পাদন করেছেন। তার উপস্থিতিতে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দীর্ঘদিনের কিছু সামাজিক সমস্যার সমাধান হলো।

এসময় শালিসি বৈঠকে ​উপস্থিত ছিলেন, উপজেলা ও শ্রীপুর উত্তর ইউনিয়নের জনপ্রতিনিধি, সিনিয়র নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় তিনি বলেন, দীর্ঘদিন ধরে চলে আসা কিছু অভ্যন্তরীণ সমস্যার সমাধান করতে পেরে ভালো লাগছে যতো সম্ভব আমি আপনাদের পাশে থেকে একটি বৈষম্যহীন ও শান্তিপূর্ণ নির্বাচনী এলাকা গড়তে চাই। এজন্য আমি সর্বাত্মক আপনাদের সহযোগিতা কামনা করছি।

​এ সময় উপজেলা ও স্থানীয় পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্দ এমপির এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানান। স্থানীয় সাধারণ মানুষ তাদের প্রিয় নেতার সরাসরি উপস্থিতিতে এবং ন্যায়পরায়ণ সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেন। শালিস কার্য শেষে তিনি উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..