শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
তাহিরপুরে দলীয় নেতাকর্মী, জনগণের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন- এমপি কামরুল রূপগঞ্জে ৮ সহস্রাধিক গার্মেন্টস কর্মী ও দুঃস্থ মানুষের মাঝে কোরবানির মাংস বিতরণ ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে প্রধানমন্ত্রীর সহায়তা বিতরণ করলেন-এমপি কামরুল ‘স্বপ্ন সেলস অ্যান্ড মার্কেটিং জোনে মিলবে নগদ ও সহজ কিস্তিতে ইলেকট্রনিক্স পণ্য ১১১টি প্রতিষ্ঠানে প্রায় ৩ কোটি টাকার অনুদান বিতরণ করেন – ব্যারিস্টার নওশাদ জমির তেঁতুলিয়ায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অসহায়দের মাঝে নগদ অর্থ বিতরণ রাজনৈতিক দ্বন্দ্বে অপপ্রচারের প্রতিবাদে  ‎রূপগঞ্জে যুবদল নেতার সংবাদ সম্মেলন লামায় অবৈধ বালু উত্তোলন অভিযান ৫টি শ্যালো মেশিন ও বিপুল বালু জব্দ রামিসাসহ সকল ধর্ষণ-খুন বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে বিদেশি মদ-ইয়াবাসহ গ্রেফতার- ৩

তাহিরপুরে দলীয় নেতাকর্মী, জনগণের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন- এমপি কামরুল

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ২৮ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন

মুরাদ মিয়া, তাহিরপুর, সুনামগঞ্জ প্রতিনিধি:
চাঁদাবাজ, সন্ত্রাসী, মাদক ও জুয়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।

২৮ মে বৃহস্পতিবার বিকালে শ্রীপুর উত্তর ইউনিয়নের শ্রীপুর বাজারে ঈদ শুভেচ্ছা বিনিময় কালে নবনির্বাচিত সংসদ সদস্য প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, আমার নির্বাচনী এলাকা সুনামগঞ্জ-১ আসনে কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না এবং অনিয়মকারীরা আমার কাছে কোনো আশ্রয়-প্রশ্রয় পাবেন না। মাদক,জুয়া ও সন্ত্রাস, চাঁদাবাজির মতো অপরাধ দমনে প্রশাসনকে প্রয়োজনীয় কঠোর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা আমার পক্ষ থেকে আগেই দেওয়া হয়েছে।

একই সঙ্গে শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের দলীয় নেতাকর্মীদের মাদক, জুয়ার বিরুদ্ধে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান। হাওরাঞ্চলের উন্নয়নে খাল খনন কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই এই কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। যুব সমাজ ও কোমলমতি শিক্ষার্থীদের জুয়া ও মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে মাদক, জুয়ার বিরুদ্ধে প্রত্যকেরই নিজ নিজ জায়গা থেকে কঠোরভাবে অবস্থান নিতে হবে। মাদক বিক্রেতা ও ক্রেতা যত শক্তিশালী লোক অথবা লাঠিয়াল বাহিনী হোক না কেনো মাদকের সাথে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না।

তিনি আরো বলেন, আপনারা হয়তো বিষয়টি অবগত আছেন যে দলের ঘোষিত ৩১ দফা কর্মসূচির আলোকে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ডসহ বিভিন্ন উন্নয়নমূলক প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আরও এগিয়ে যাবে এবং ঐক্যবদ্ধভাবে কাজ করলে কোনো অপশক্তি দেশের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে পারবে না।

শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপি সভাপতি মো. মোশাহিদ আলীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, তাহিরপুর উপজেলা বিএনপি আহ্বায়ক মো. বাদল মিয়া, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম আখঞ্জী, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও তাহিরপুর আমদানি কারক গ্ৰুপের সভাপতি আলহাজ্ব মো. খসরুল আলম, শ্রীপুর উত্তর ইউনিয়নের চেয়ারম্যান হাজী মো. আলী হায়দার, শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন তালুকদার, ইউনিয়ন যুবদল নেতা মো. কবির আহমদ, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি নুর মোহাম্মদ, ৭নং ওয়ার্ড বিএনপি সভাপতি মো. বাবুল মিয়া প্রমুখ।

এছাড়াও শ্রীপুর উত্তর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সর্স্তরের জনগণ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..