শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা  তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা  রূপগঞ্জে ৫০০ রোগীর মাঝে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা বন্দরে মা ও শিশু কিশোরীরা সঠিক সেবাগুলো পাবে – আঞ্জুমান আরা মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসা’র অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ  পূর্ব শত্রুতার জেরে কুপিয়ে গুরুতর আহত করার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন  বন্দরে উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক লাইন মাটির নিচে স্থাপনের দাবিতে মানববন্ধন  বন্দর থানা সাংবাদিক ক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দলের শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ  রূপগঞ্জে জিন তাড়ানোর নামে শিক্ষার্থীদের নির্যাতন

তেঁতুলিয়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন

জুলহাস উদ্দিন / ৯০৯ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২৮ মে ২০২৫, ১১:৩৭ অপরাহ্ন

তেঁতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি: ‘শিশু থেকে প্রবীণ পুষ্টিকর খাবার সর্বজনীন’ এ প্রতিপাদ্যে বিষয়ে তেঁতুলিয়া উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫ উদ্বোধন করা হয়।

বুধবার (২৮ মে) সকাল ১১টার দিকে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের সেমিনার কক্ষে এ সপ্তাহের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এর আগে একটি র‍্যালি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্তর থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।

জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, তেঁতুলিয়া উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. শাকিল রহমান, উপজেলা সমাজসেবা অফিসার শাহ্ মো. আল আমিন।

আলোচনা সভায় বক্তারা বলেন, এবারের জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষে পুষ্টি বার্তা নির্ধারণ করা হয়েছে। এসব নির্ধারিত বার্তাসমূহ হলো-পুষ্টিমানে সমৃদ্ধ খাবার গ্রহণ করুন, খাদ্য উৎপাদন, পরিবহন, সংরক্ষণ ও রান্নায় পুষ্টিমান এবং নিরাপদতা বজায় রাখতে সচেষ্ট থাকুন, খাবারে চিনি ও লবণের মাত্রা সীমিত রাখুন, অতিরিক্ত ভাজা, তৈলাক্ত খাবার ও ফাস্টফুড বর্জন করুন, শিশুদেরকে অতিপ্রক্রিয়াজাত পানীয় ও খাবার গ্রহণ থেকে বিরত রাখুন, শিশুর বৃদ্ধির বিকাশ এবং শারীরিক গঠনের জন্য প্রতিদিন একটি করে ডিম এবং নির্দিষ্ট পরিমাণ আমিষ জাতীয় খাবার দিন, পরিবারের প্রবীণ সদস্যদের পুষ্টিকর খাবার নিশ্চিত করুন, প্রতিদিন অন্তত একবেলা ডিম, দুধ বা আমিষ জাতীয় খাবার খান, শক্তি, সামর্থ্য ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর গুরুত্ব তুলে ধরেন।

উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, শিক্ষক প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকবৃন্দ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..