সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক রাজুকে পুলিশে দিল এলাকাবাসী নান্দনিক ও আধুনিক ওয়ার্ড গড়ার প্রত্যয় ব্যক্ত করলেন মেম্বার প্রার্থী – মো. শাহ আলম  মুছাপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায়- মো. শাহ আলম বন্দর সাংবাদিক কল্যাণ সমিতির আলোচনা সভা ও দোয়া রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ  ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকারের মৃত্যুতে তেঁতুলিয়ায় দোয়া মাহফিল  বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বন্দর থানা শাখার কার্যনির্বাহী কমিটি অনুমোদন  জমি সংক্রান্ত বিরোধে বন্দর ভূমি কর্মকর্তার সামনেই ৩ জনকে পিটিয়ে আহত মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বন্দরে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত রূপগঞ্জে জলাবদ্ধতায় লক্ষাধিক মানুষ ভোগান্তিতে, বেদখল খাল উদ্ধার ও সংস্কারের দাবি

তেঁতুলিয়ায় নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

জুলহাস উদ্দীন / ৪২৭ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১১:০৯ অপরাহ্ন

তেঁতুলিয়া (পঞ্চগড়)প্রতিনিধি : তেঁতুলিয়া উপজেলায় নদী থেকে ভাসমান অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধায় তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের বালাবাড়ি এলাকার ডাহুক নদীতে স্থানীয়রা মরদেহটি দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ডাহুক নদীতে মরদেহটি ভাসমান অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় মরদেহটি পানি থেকে উপরে তুলে আনেন।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেদুল ইসলাম বলেন, মরদেহটির পরিচয় শনাক্ত হয়নি। ধারণা করা হচ্ছে বয়স প্রায় মৃতের বয়স ৪০ বছরের মত। লাশ রাতে থানা চত্বরে রেখে শনিবার (২৭ ডিসেম্বর) ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..