শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা  তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা  রূপগঞ্জে ৫০০ রোগীর মাঝে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা বন্দরে মা ও শিশু কিশোরীরা সঠিক সেবাগুলো পাবে – আঞ্জুমান আরা মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসা’র অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ  পূর্ব শত্রুতার জেরে কুপিয়ে গুরুতর আহত করার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন  বন্দরে উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক লাইন মাটির নিচে স্থাপনের দাবিতে মানববন্ধন  বন্দর থানা সাংবাদিক ক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দলের শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ  রূপগঞ্জে জিন তাড়ানোর নামে শিক্ষার্থীদের নির্যাতন

তেঁতুলিয়ায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অসহায়দের মাঝে নগদ অর্থ বিতরণ

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ১৫৩ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন

জুলহাস উদ্দীন, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি:
পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে পঞ্চগড়-১ আসনের মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমিরের উদ্যোগে তেঁতুলিয়া উপজেলার দুঃস্থ, অসহায় ও গরিব জনসাধারণের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

উপজেলা প্রশাসনের মাধ্যমে নির্বাচনী এলাকার প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষের ঈদ আনন্দ বাড়িয়ে দিতে এই অর্থ সহায়তার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরু’র সভাপতিত্বে আয়োজিত এই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান।রেজাউল করিম শাহিন।

বিশেষ অতিথি ছিলেন, আবু সাঈদ মিয়া,সাংগঠনিক সম্পাদক, আতাউর রহমান কাবুল, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব। নুরুজ্জামান দুলাল, আহ্বায়ক, উপজেলা ছাত্রদল, আবু বকর সিদ্দিক, সদস্য সচিব, উপজেলা ছাত্রদল মাসুদ করিম সভাপতি,৭নং ইউনিয়ন বিএনপি।

প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম শাহিন বলেন, পবিত্র ঈদ-উল-আজহার আনন্দ যেন সমাজের প্রতিটি স্তরের মানুষের মাঝে ছড়িয়ে পড়ে, সেই লক্ষ্যেই মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির ভাইয়ের পক্ষ থেকে এই মানবিক সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। সরকারের এই ত্রাণ ও কল্যাণ তহবিল গরিব-দুঃস্থ মানুষের মুখে হাসি ফোটাতে অগ্রণী ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে বক্তারা অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন এবং সুষ্ঠুভাবে বিতরণ কার্য পরিচালনার জন্য উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান। এরপর অতিথিবৃন্দ সারিবদ্ধভাবে উপস্থিত সুবিধাভোগীদের হাতে ঈদের নগদ অর্থ সহায়তা তুলে দেন। নগদ অর্থ পেয়ে স্থানীয় অসহায় ও গরিব পরিবারের মানুষগুলো অত্যন্ত সন্তোষ প্রকাশ করেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..