শনিবার, ০২ মে ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম :
পুঠিয়া বাসস্ট্যান্ডে যাত্রী ছাউনি নির্মাণ শুরু, যাত্রীদের স্বস্তি তেঁতুলিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত বন্দর থানায় ১ মে থেকে জাতীয় গণমাধ্যম সপ্তাহ পালন ও র‌্যালি রূপগঞ্জে মাদক কারবারিদের হামলায় আহত মৎস্য খামারির মৃত্যু রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করণ অভিযান লন্ডন নির্বাচনে নারায়ণগঞ্জের কৃতি সন্তান নজরুল ইসলাম, প্রবাসে নতুন আশার আলো কানাডা প্রবাসী মোমিনুল হককে প্রাণে মেরে ফেলার হুমকি, থানায় জিডি রূপগঞ্জে বালু নদের কেওঢালা সেতু নির্মাণ কাজের উদ্বোধন রূপগঞ্জে জমিতে কাজ করতে বাধা-প্রাণনাশের হুমকির অভিযোগ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন

তেঁতুলিয়ায় মানুষ মানুষের জন্য ফাউন্ডেশনের শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

জুলহাস উদ্দীন / ৪২৪ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন

তেঁতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় তেঁতুলিয়ায় শতাধিক অসহায় দরিদ্রদের মাঝে শীত উপহার হিসেবে কম্বল বিতরণ করেছেন মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন।

বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের মাগুরায় রওশনা আরা মেমোরিয়াল শিশুস্বর্গ বিদ্যা নিকেতনে মানুষ মানুষের জন্য ফাউন্ডেশনের পক্ষ হতে এসব শীতবস্ত্র বিতরণ করে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন শিশুস্বর্গ।

শিশু স্বর্গের তেঁতুলিয়া উপজেলার সভাপতি মো. মিজানুর রহমান মিন্টু বলেন “মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন” এবারের এই শীতে দেশের ১৫ জেলার ৩০ স্পটে ৩০০০ পিস ভালোমানের কম্বল অসহায় ও দুস্থ মানুষদের মাঝে বিতরণ করেন।

বিতরণ অনুষ্ঠানে তেঁতুলিয়া উপজেলা শিশুস্বর্গ ফাউন্ডেশনের সভাপতি মিজানুর রহমান, সহ-সহ-সভাপতি আহসান হাবিব, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জুলহাজ উদ্দিনসহ উক্ত সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..