মনির হোসেন: নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ২৬ নং ওয়ার্ড ১ নং ঢাকেশ্বরী বাজারে দিনদুপুরে বেলা সাড়ে ১২ টার দিকে হঠাৎ অজ্ঞাতনামা ১০-১২ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে গোবিন্দ ডালির ছেলে দেবাশীষ ঢালীর দোকানে ঢুকে মারধর করে দোকানে থাকা কাস্টমারের নিকট থেকে সাড়ে ৩ ভরি স্বর্ণ এবং দোকানের সিন্ধুকে ড্রয়ারে রক্ষিত আরও প্রায় সাড়ে ৪ ভরি স্বর্ণালঙ্কার এবং ২/৩ শত ভরি রুপা লুট করে নিয়ে যায় ডাকাতের দল।
বন্দর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. জামাল উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আপনার মন্তব্য প্রদান করুন...