বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক, গণপিটুনি কুড়িগ্রামে ৩ লাখ ৩৩ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে  আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের ৩য় শীতলক্ষ্যা সেতুর সামনে অবস্থান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ বিশ্বকাপে প্রথম জয় পেল মিসর বাংলাদেশের হালাল খাত উন্নয়নে সহায়তা দেবে মালয়েশি

দেয়াল ঘড়ি মার্কা প্রার্থী সিরাজুল মামুন’র মুছাপুর ইউনিয়নে ব্যাপক গণসংযোগ

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ৩৩৩ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩২ অপরাহ্ন

নূর এ আজাদ, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে খেলাফত মজলিস মনোনীত ও জামায়াত-এনসিপিসহ ১০ দলিয় সমর্থিত দেয়াল ঘড়ি মার্কার প্রার্থী এবিএম সিরাজুল মামুন বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নে দিনব্যাপী ব্যাপক গণসংযোগ করেন।

২ ফেব্রুয়ারি সোমবার সকাল সাড়ে ৮ টায় মুছাপুর ইউনিয়নের হাজী সাহেবের মোড় থেকে গণসংযোগ কর্মসূচি শুরু হয়। পরে দুপুর ২ টা পর্যন্ত উক্ত ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময়, লিফলেট বিতরণ এবং ভোট প্রার্থনা করেন তিনি।

গণসংযোগকালে এবিএম সিরাজুল মামুনের সঙ্গে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন, বন্দর থানা সভাপতি মুফতী আবুল কাসেম, সাধারণ সম্পাদক মাওলানা মাজহারুল ইসলাম ভূঁইয়া, জামায়াতে ইসলামীর বন্দর উপজেলা আমীর মাওলানা খুরশিদ আলম ফারুকী, রেজাউল করিম রেজা, বন্দর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম, ইসলামী ছাত্র মজলিসের জেলা সভাপতি আনাস আহমদ সহ ১০ দলিয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..