মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাম-রুবেলা (MR) টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন বন্দরে ২টি মৌজার ডিজিটাল ভূমি জরিপ নিবন্ধন সংক্রান্ত গনসংযোগ ও সভা আগামী ৩ মে থেকে সকল জেলা উপজেলায় টিকাদান কর্মসূচি একযোগে চলবে- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী বন্দরে মাদক ব্যবসার প্রতিবাদ করায় বসতবাড়িতে হামলা ও লুটপাট; নারীসহ আহত-৩ রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে হামলা, ভাঙচুর, মালামাল লুট-আহত-৪ পাওনা টাকা চাওয়ায় মুরগী ব্যবসায়ীর বাড়িতে অস্ত্রের মহড়া কুপিয়ে জখম ভুল থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে- আজিজুল বারী হেলাল এমপি বন্দরে গৃহবধূ মরিয়মের ঝুলান্ত লাশ উদ্ধার বন্দরে ৫ম শ্রেণী ছাত্রী ধর্ষনের ঘটনায় ধর্ষক আসিফ গ্রেপ্তার বন্দরে বিশ্বনবী (সা:) মাদ্রাসার পরীক্ষার্থীদের জন্য দোয়া ও সংবর্ধনা

ধর্ষনকারীদের প্রকাশ্যে বিচার করতে হবে – পারভিন আক্তার

লিজা / ২০৩ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১৯ মার্চ ২০২৫, ১১:৪৩ অপরাহ্ন

১৯ মার্চ বুধবার আড়াইহাজার উপজেলা মহিলা দলের উদ্যোগে আড়াইহাজার আশিক সুপার মার্কেটে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক নারায়ণগঞ্জ-২ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী পারভীন আক্তার বলেন, ধর্ষন মহামারী রুপ নেওয়ায় ধর্ষনকারীদের সনাক্ত করে প্রকাশ্যে বিচারের দাবী জানান। বর্তমান অন্তবর্তীকালীন সরকারের কাছে। বর্তমানে দেশের আইন শৃংললা পরিস্থিতির অবনতি, বিভিন্ন অপরাধের মাত্রা বৃদ্ধি পাচ্ছে, গণতন্ত্র হুমকীর মুখে পড়ছে। দেশে বিদেশে গভীর ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে গণতহ্যাকারী শেখ হাসিনাসহ তার দোসররা।

পারভীন আক্তার আরো বলেন, নির্বাচিত সরকারের অপেক্ষায় আছেন দেশবাসী, আমরা আওয়ামী লীগ ফ্যাসিবাদের মতো পুলিশী রাষ্ট্র চাই না। আমরা চাই রাষ্ট্রের মালিক থাকবেন দেশের জনগন। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সেই ভাবেই আমরা কাজ করে যাচ্ছি। দলের নাম ভাঙ্গিয়ে যারা চাদাবাজী সন্ত্রাসী ও নৈরাজ্য চালিয়ে যাচ্ছেন, তাদের তালিকা প্রস্তুতের মাধ্যমে ইতিমধ্যে দলীয়ভাবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

উক্ত ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি শিরিন সুলতানা মেম্বার এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শহিদুল্লাহ মিয়া চেয়ারম্যান, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক মো. আনোয়ার হোসেন অনু, নারায়ণগঞ্জ জেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের আহবায়ক ও যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি সালাউদ্দিন মোল্লা, নারায়ণগঞ্জ জেলা জাসাস এর সাধারণ সম্পাদক মাহাবুব মোল্লা, আরাফাত রহমান কোকো স্মৃতিসংদের সভাপতি তসলিম উদ্দিন লিটন, জিসাস কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম খোকন, তাঁতী দলের সাবেক সভাপতি সফিকুল ইসলাম সফিক, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াসিম মিয়া, আড়াইহাজার পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলজার হোসেন আলাবক্স, বিশনন্দী ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সরোয়ার্দী মিয়া, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক পিয়ারা মেম্বার, পৌর মহিলা দলের সভাপতি মাসুদা বেগম ও সাধারণ সম্পাদক মাছুমা বেগম, সরকারি সফর আলী কলেজ শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক খোরশেদ আলম, উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা শাহজালাল, জেলা ওলামা দলের প্রচার সম্পাদক মাছুম বিল্লাহ, উপজেলা জিয়া শিশু কিশোর সংগঠনের সভাপতি ইয়াছিন আরাফাত জিকু, জেলা জাসাস মহিলা সম্পাদিকা সুফিয়া বেগম, পৌর জাসাস এর সিনিয়র সহ সভাপতি তাহের আলী, উপজেলা জিয়া মঞ্চের সাবেক আহবায়ক শিকদার আলী, জেলা জিয়া মঞ্চের সাংগঠনিক সম্পাদক আরাফাত সিদ্দিক, উপজেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি হাবিবুর রহমান হাবিব, উপজেলা জিসাস এর সভাপতি শাহাদাত হোসেন বাবু, সাংগঠনিক সম্পাদক ফারুক মিয়া, বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

উক্ত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মোনাজাত করা হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..