শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
জাম পারতে গিয়ে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু তেঁতুলিয়ায় উফশী রোপা আমন প্রণোদনা কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ রূপগঞ্জে নিজ অর্থায়নে পানি নিষ্কাশনের ব্যবস্থা করলেন- শফিউল্লাহ মিলন কুড়িগ্রামে শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক, গণপিটুনি কুড়িগ্রামে ৩ লাখ ৩৩ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে  আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের ৩য় শীতলক্ষ্যা সেতুর সামনে অবস্থান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তবারক বিতরণ

নড়াইলে শীর্ষ সন্ত্রাসী ও স্বেচ্ছাসেবক লীগ নেতা রাসেল মেম্বার গ্রেফতার 

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ২৪৪ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২৫ মে ২০২৫, ১১:৫২ অপরাহ্ন

নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইল জেলার লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের বহুল আলোচিত শীর্ষ সন্ত্রাসী ও স্বেচ্ছাসেবক লীগের ২ নম্বর ওয়ার্ড সভাপতি রাসেল মেম্বারকে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৪ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে।

রাসেল মেম্বার বিগত আওয়ামী লীগ সরকারের সময় ভোট কেটে মেম্বার নির্বাচিত হন এবং তারপর থেকেই এলাকায় সন্ত্রাস ও ভয়ের রাজত্ব  তৈরি করেন বলে অভিযোগ রয়েছে।

স্থানীয়দের ভাষ্যমতে, তার বিরুদ্ধে ধর্ষণ, চাঁদাবাজি, বাড়ি ভাঙচুর, রাজনৈতিক হামলাসহ একাধিক মামলা রয়েছে।

সূত্রে জানা গেছে, রাসেল মেম্বারের ভাই রেজওয়ান একজন ছাত্রলীগ নেতা হওয়ায় পূর্ববর্তী সরকারের সময় তিনি নানা প্রভাব ও সুবিধা ভোগ করেন। তবে আগস্টের ৫ তারিখের পর রাসেল বিএনপির নাম ব্যবহার করে চাঁদাবাজি ও আরোো বেশ কিছু অপকর্মে জড়িয়ে পড়েন বলে এলাকাবাসীর অভিযোগ।

তার গ্রেফতারের খবরে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। অনেকেই শুকরিয়া আদায় করছেন এবং আনন্দ প্রকাশে মিষ্টি বিতরণ করছেন।

স্থানীয়রা জানান, রাসেল মেম্বারের ঘনিষ্ঠ সহযোগী রাব্বি, আল আমিন, ইয়ামিন, রিবুল এবং আরো কিছু আওয়ামী লীগ কর্মী এখনো মাঠে সক্রিয়। তারা এসব অপরাধীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, রাসেল মেম্বারের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, যার মধ্যে বাড়ি ভাঙচুর, ধর্ষণ এবং ছাত্র জনতার ওপর হামলার অভিযোগও রয়েছে। তদন্ত শেষে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..