সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা  তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা  রূপগঞ্জে ৫০০ রোগীর মাঝে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা বন্দরে মা ও শিশু কিশোরীরা সঠিক সেবাগুলো পাবে – আঞ্জুমান আরা মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসা’র অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ  পূর্ব শত্রুতার জেরে কুপিয়ে গুরুতর আহত করার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন  বন্দরে উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক লাইন মাটির নিচে স্থাপনের দাবিতে মানববন্ধন  বন্দর থানা সাংবাদিক ক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দলের শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ  রূপগঞ্জে জিন তাড়ানোর নামে শিক্ষার্থীদের নির্যাতন

নবনির্মিত পুনাইনগর জামে মসজিদের শুভ উদ্বোধন

এম এন এ আজাদ / ৯৫৬ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:২৬ অপরাহ্ন

২৮ ফেব্রুয়ারী শুক্রবার পবিত্র জুম্মা নামাজ আদায়ের মাধ্যমে কলাগাছিয়া ইউনিয়নের পুনাইনগর এলাকায় নবনির্মিত পুনাইনগর জামে মসজিদের শুভ উদ্বোধন করা হয়।

শুভ উদ্বোধনে প্রধান অতিথি ছিলেন, বন্দর উপজেলার সদ্য সাবেক চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ -৫ আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মো. মাকসুদ হোসেন।

প্রধান অতিথি আলহাজ্ব মাকসুদ হোসেন চেয়ারম্যান বলেন, আল্লাহর অশেষ রহমতে যখন এই মসজিদের কাজ চালু করা হয়েছিল তখন আমার একবার এখানে আসার সুযোগ হয়েছিলো। আলহামদুলিল্লাহ আজ লক্ষ, কোটি, শুকরিয়া আদায় করছি আবার এসে সবার সাথে জুম্মার নামাজ আদায় করতে পেরে। মসজিদ আল্লাহর ঘর খুব সুন্দর লাগছে, এখনও আরো অনেক কাজ বাকি আছে, সকল কাজ সমাপ্তি হলে আরো সুন্দর লাগবে। আপনাদের সকলের সহযোগিতায় তা হয়ে যাবে। ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, আপনাদের সকলের সহযোগিতায় ও প্রচেষ্টায় আমি বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছিলাম এখন আমি নারায়ণগঞ্জ-৫ (সদর ও বন্দর) আসন থেকে সংসদ সদস্য প্রার্থী হতে চাচ্ছি। আমি আবারো আপনাদের সহযোগিতা ও সমর্থন কামনা করি। আপনারা সকলে পাশে থাকলে আমি জয়ী হবো। মসজিদে আগত সকল মুসল্লিগন আমার ভালোবাসা ও সালাম গ্রহণ করিবেন। আজ আমি আপনাদের মাঝে এসে নিজেকে অনেক ধন্য মনে করছি আশা রাখি আসছে এ রমজানে একদিন আপনাদের সাথে ইফতার করবো, ইনশাআল্লাহ।

শুভ উদ্বোধনে ও জুম্মা নামাজে আমন্ত্রীত ও স্থানীয় মুসল্লীদের স্বাগত ও অভিনন্দন জানান পুনাই নগর জামে মসজিদের মোতওয়ালী মোহাব্বত আলী দেওয়ানজী ও মসজিদ কমিটির সভাপতি মো. জাকির হোসেন।

 

 

 

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..