শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জেলা গোয়েন্দার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার আটক- ১  জাম পারতে গিয়ে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু তেঁতুলিয়ায় উফশী রোপা আমন প্রণোদনা কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ রূপগঞ্জে নিজ অর্থায়নে পানি নিষ্কাশনের ব্যবস্থা করলেন- শফিউল্লাহ মিলন কুড়িগ্রামে শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক, গণপিটুনি কুড়িগ্রামে ৩ লাখ ৩৩ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে  আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের ৩য় শীতলক্ষ্যা সেতুর সামনে অবস্থান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তবারক বিতরণ

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে মিললো অজ্ঞাত যুবকের লাশ

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ২৪৭ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ১২:২৮ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে সদর নৌ থানা পুলিশ।

বুধবার (৫ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৯ টার দিকে নারায়ণগঞ্জ সদর নৌ থানাধীন হাজিগঞ্জ ফেরিঘাট সংলগ্ন এলাকা থেকে এ লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকালে নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা ব্যক্তির লাশ ভেসে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে সদর নৌ থানা পুলিশ ঘটনাস্থল থেকে অর্ধগলিত অবস্থায় একজন পুরুষের লাশ উদ্ধার করে। তার আনুমানিক বয়স ৩৫ বছর। তার পরনে সুতি শার্ট এবং সুতি প্যান্ট ছিল।

নারায়ণগঞ্জ সদর নৌ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মোঃ একেএম আমিনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, এখন পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি এবং লাশের শরীরে কোনো আঘাতের চিহ্নও পাওয়া যায়নি। আমরা লাশটি উদ্ধার করে ময়নতদন্তের জন্য বুধবার বেলা ১১টায় নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল (ভিক্টোরিয়া) পাঠিয়েছি। পাশাপাশি লাশের পরিচয় শনাক্তে সিআইডির চৌকস টিমকেও বিষয়টি জানানো হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..