শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম :
জাম পারতে গিয়ে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু তেঁতুলিয়ায় উফশী রোপা আমন প্রণোদনা কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ রূপগঞ্জে নিজ অর্থায়নে পানি নিষ্কাশনের ব্যবস্থা করলেন- শফিউল্লাহ মিলন কুড়িগ্রামে শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক, গণপিটুনি কুড়িগ্রামে ৩ লাখ ৩৩ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে  আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের ৩য় শীতলক্ষ্যা সেতুর সামনে অবস্থান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তবারক বিতরণ

নারায়ণগঞ্জ বন্দরে বসুন্ধরা সিমেন্ট কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ৬

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ২১৭ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ০১:৪০ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জে বন্দরে একটি সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণে ৬ জন দগ্ধ হয়েছে। তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

২২ নভেম্বর শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে বন্দর থানা এলাকার মদনগঞ্জের বসুন্ধরা সিমেন্ট কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলো, ফেনীর নাহিদ হাসান (২২), পাবনার কামাল হোসেন (৪৫), নোয়াখালীর তাইজুল ইসলাম (৩৫), জামালপুরের ফেরদৌস (৩৫), কুষ্টিয়ার তোরাব আলী (৫৫) ও নারায়ণগঞ্জের আতিকুর রহমান (৪২)।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে কারখানায় বয়লার থেকে বিস্ফোরণ হলে পাশে থাকা ৬ জন দগ্ধ হন। তাদেরকে উদ্ধার করে বার্ণ ইউনিটে নিয়ে আসা হয়েছে। ৬ জনের শরীরেই ১২% থেকে ৪০% দগ্ধ হয়েছে। এদের শ্বাসনালিতেও ক্ষতিগ্রস্ত হয়েছে। দু’জনের অবস্থা আশঙ্কাজনক।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..