শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম :
সোমেশ্বরী নদীতে অবৈধ বালু উত্তোলন: ভাঙ্গছে কৃষিজমি, প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ গৃহকর্মীকে ধর্ষনের পর চুল কেটে দেওয়ার অভিযোগ বাড়িওয়ালার বিরুদ্ধে রূপসায় চেয়ারম্যান প্রার্থী শেখ আব্দুর রশিদের গণসংযোগ পলাশবাড়ীতে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন রূপগঞ্জে পুলিশ পরিচয়ে সৌদি প্রবাসীর গাড়িতে ডাকাতি ১৭ লক্ষাধিক টাকা মাল লুট রূপগঞ্জে ডিকেএমসি হসপিটালে চিকিৎসা বিষয়ক সায়েন্টিফিক সেমিনার রূপগঞ্জে পেটে লাথি মেরে গর্ভের সন্তান হত্যার অভিযোগ বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাম-রুবেলা (MR) টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন বন্দরে ২টি মৌজার ডিজিটাল ভূমি জরিপ নিবন্ধন সংক্রান্ত গনসংযোগ ও সভা আগামী ৩ মে থেকে সকল জেলা উপজেলায় টিকাদান কর্মসূচি একযোগে চলবে- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী

পলাশবাড়ীতে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ২১ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

আশরাফুজ্জামান, গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার পলাশবাড়ীতে সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তি প্রতিপক্ষকে ফাঁসাতে মারধরের ঘটনা সাজিয়ে থানায় মিথ্যা মামলা দায়ের করেছেন বলে সংবাদ সম্মেলনে দাবি করেন হেলাল উদ্দিনসহ ভুক্তভোগীরা।

বৃহস্পতিবার ২৫ এপ্রিল রাতে বিটিসি বাজার এলাকায় ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, গত ২৯ জানুয়ারী রাত সাড়ে ১০ টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের ৩২ মাইল নামক স্থানে সড়ক দুর্ঘটনায় ছাদেক আলী নামে একজন ব্যক্তি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করেন।পরবর্তীতে এ ঘটনাকে কেন্দ্র করে ছাদেক আলী আমাদেরকের ফাঁসানোর জন্য থানায় একটি মিথ্যা মামলা দায়ের করেন।

ভুক্তভোগীরা জনান, দীর্ঘদিন ধরে ছাদেক আলীর সাথে আমাদের পারিবারিক ভাবে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিলো। এরই জেরে সাদেক আলী সড়ক দূর্ঘটনায় আহত হলে সেই সুযোগে আমাদের নামে মিথ্যা মামলা দায়ের করেন। আমরা উক্ত ঘটনার সুষ্ঠু তদন্ত করে এই মামলা প্রত্যাহারের দাবি করছি, পাশাপাশি মিথ্যা মামলা দায়েরকারীর শাস্তি দাবি করছি।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..