শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
জেলা গোয়েন্দার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার আটক- ১  জাম পারতে গিয়ে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু তেঁতুলিয়ায় উফশী রোপা আমন প্রণোদনা কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ রূপগঞ্জে নিজ অর্থায়নে পানি নিষ্কাশনের ব্যবস্থা করলেন- শফিউল্লাহ মিলন কুড়িগ্রামে শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক, গণপিটুনি কুড়িগ্রামে ৩ লাখ ৩৩ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে  আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের ৩য় শীতলক্ষ্যা সেতুর সামনে অবস্থান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তবারক বিতরণ

পাইকগাছায় ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ 

মো. খোরশেদ আলম / ২৬৩ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ১১:৫৮ অপরাহ্ন

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে খুলনার পাইকগাছায় চাঁদখালী ও লস্কর ইউনিয়নে দুস্থ ও অতি দরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ এর ১০কেজি করে আতপ চাল বিতরণ করা হয়েছে।

সংশ্লিষ্টরা বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের সহযোগিতায় সকল ইউনিয়ন পরিষদ এ চাল বিতরন করা হচ্ছে।

২০ মার্চ বৃহস্পতিবার সকালে চাঁদখালী ইউনিয়ন পরিষদ ট্যাগ অফিসার উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. হুমায়ুন কবির ও ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ সরদারসহ সংশ্লিষ্ট ইউপি সদস্যদের উপস্থিতিতে চাল বিতরণ শুরু হয় এবং তা চলবে ক’দিন ধরে।

চাঁদখালী ইউনিয়ন পরিষদ সচিব মো,আব্বাস আলী জানান, তালিকাভুক্ত ৩,৫১৫ পরিবারে মাঝে পর্যায়ক্রমে ভিজিএফ চাল বিতরণ করা হবে।

এদিকে লস্কর ইউনিয়ন পরিষদে একদিনে এ চাল বিতরন করা হয়েছে। চাল বিতরনকালে উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সানা, ট্যাগ অফিসার উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আতাউল্লাহ।

পরিষদ সচিব ফারুক হোসেন জানান, আসন্ন ঈদ উপলক্ষে ইউনিয়নের ১৯০৫ পরিবারে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..