শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
জেলা গোয়েন্দার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার আটক- ১  জাম পারতে গিয়ে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু তেঁতুলিয়ায় উফশী রোপা আমন প্রণোদনা কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ রূপগঞ্জে নিজ অর্থায়নে পানি নিষ্কাশনের ব্যবস্থা করলেন- শফিউল্লাহ মিলন কুড়িগ্রামে শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক, গণপিটুনি কুড়িগ্রামে ৩ লাখ ৩৩ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে  আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের ৩য় শীতলক্ষ্যা সেতুর সামনে অবস্থান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তবারক বিতরণ

পাইকগাছা পৌরসভার সামনে থেকে মোটরসাইকেল চুরি 

মো. খোরশেদ আলম / ৩৪৫ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২৯ মার্চ ২০২৫, ১২:৩৬ পূর্বাহ্ন

পাইকগাছা পৌরসভার সামনে থেকে মোটরসাইকেল চুরি সংঘটিত হয়েছে। ২৮ মার্চ শুক্রবার দুপুরে এ চুরির ঘটনা ঘটে। এঘটনায় থানায় অভিযোগ হয়েছে।

অভিযোগে জানা গেছে শুক্রবার সকাল ১১ টার দিকে ঈদের কেনাকাটা করার জন্য পাইকগাছা আসে পাশ্ববর্তী সাতক্ষীরার আশাশুনি উপজেলার রাউতাড়া গ্রামের রুহুল আমিন মোড়লের ছেলে দেলোয়ার হোসেন। পৌরসভার সামনে তার ব্যবহৃত লাল রঙের ১০০ সিসি হিরো স্পেলেন্ডার মোটরসাইকেল টি রেখে দলিল লেখক সমিতি মার্কেটে কেনাকাটা করছিল। কেনাকাটা শেষ করে এসে দেখে তার মোটরসাইকেল টি নেই। দুর্বৃত্তরা ঈদ কে সামনে রেখে এ সুযোগ নিয়েছে বলে জানা গেছে।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত দেলোয়ার হোসেন থানায় লিখিত অভিযোগ করেছে। বিষয়টি খতিয়ে দেখছেন বলে জানিয়েছেন থানার অফিসার ইনচার্জ সবজেল হোসেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..