মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জের পিতলগঞ্জ ব্রাহ্মণখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান পুঠিয়া পৌরসভার বেহাল দশা: প্রশাসক না থাকায় ভোগান্তিতে পৌরবাসী জেলা গোয়েন্দার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার আটক- ১  জাম পারতে গিয়ে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু তেঁতুলিয়ায় উফশী রোপা আমন প্রণোদনা কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ রূপগঞ্জে নিজ অর্থায়নে পানি নিষ্কাশনের ব্যবস্থা করলেন- শফিউল্লাহ মিলন কুড়িগ্রামে শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক, গণপিটুনি কুড়িগ্রামে ৩ লাখ ৩৩ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে  আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের ৩য় শীতলক্ষ্যা সেতুর সামনে অবস্থান

পুঠিয়া পৌরসভার বেহাল দশা: প্রশাসক না থাকায় ভোগান্তিতে পৌরবাসী

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ৫৯ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:১৯ অপরাহ্ন

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়া পৌরসভার বর্তমান পরিস্থিতি নিয়ে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন পৌরসভার ৯টি ওয়ার্ডের বাসিন্দারা। পৌর প্রশাসক না থাকায় দীর্ঘদিন ধরে বিভিন্ন নাগরিক সেবা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

পৌরবাসীর অভিযোগ, পৌর এলাকার অনেক রাস্তাঘাট ভেঙ্গে গিয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। কোথাও কোথাও রাস্তার সংস্কার কাজ না হওয়ায় সাধারণ মানুষ, শিক্ষার্থী ও পথচারীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। পাশাপাশি পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় বিভিন্ন স্থানে জলাবদ্ধতা তৈরি হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, নিয়মিত ময়লা-আবর্জনা পরিষ্কার ও তদারকির অভাবে অনেক এলাকায় অপরিচ্ছন্ন পরিবেশ সৃষ্টি হয়েছে। পচা দুর্গন্ধ ও জমে থাকা আবর্জনার কারণে পৌরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। দীর্ঘদিন ধরে পৌরসভার কার্যক্রম কাঙ্ক্ষিতভাবে পরিচালিত না হওয়ায় নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন তারা। তারা দ্রুত একজন পৌর প্রশাসক অথবা ভারপ্রাপ্ত মেয়র নিয়োগের মাধ্যমে পৌরসভার কার্যক্রম সচল করার দাবি জানিয়েছেন।

তারা আরো জানান, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও মাননীয় এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করেছেন। দ্রুত একজন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে নিয়োগ করা হলে পৌরসভার উন্নয়নমূলক কাজ, রাস্তা সংস্কার, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও অন্যান্য নাগরিক সেবা কিছুটা হলেও স্বাভাবিক হবে বলে আশা করছেন তারা। জনদুর্ভোগ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে পুঠিয়া পৌরসভার প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক করা হোক।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..