মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে সন্ত্রাস বিরোধী মামলায় স্থানীয় মেম্বারসহ গ্রেপ্তার-২ প্রেসিডেন্ট পুলিশ পদক পিপিএম সেবা পেলেন- এসআই মনজুর রহমান রূপগঞ্জে পাউবো কর্মকর্তার দুর্নীতির অভিযোগ, তদন্তে দুদকের অভিযান আল্লাহর অসীম দয়ায় রহমতের মৃত্যু বরণ ঝালকাঠি নবগ্রামে জেলা পুলিশের বিট পুলিশিং ও মতবিনিময় সভা বেকার ৩৩ যুবককে বিজিবি’র মাসব্যাপী ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ   কারাবন্দি সাংবাদিকের মুক্তির দাবীতে মফস্বল সাংবাদিক ফোরামের মানববন্ধন  মহসিনের বিরুদ্ধে বাস ষ্টেশন এলাকার সড়ক ও জনপথের জমি দখলের অভিযোগ  বাকেরগঞ্জে FB অপপ্রচারের বিরুদ্ধে বিএনপি নেত্রীর সংবাদ সম্মেলন বিরামপুরে জমকালো ভাবে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষার উদ্বোধন

প্রেসিডেন্ট পুলিশ পদক পিপিএম সেবা পেলেন- এসআই মনজুর রহমান

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ১৮ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন

মো. আবু কাওছার মিঠু: গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্য-নিষ্ঠা, সততা ও শৃঙ্খলা মূলক আচরণের মাধ্যমে প্রশংসীয় অবদানের স্বীকৃতি স্বরূপ “প্রেসিডেন্ট পুলিশ পদক” (পিপিএম) সেবা” পেয়েছেন এসআই মনজুর রহমান।

গতকাল সোমবার ২১ সেপ্টেম্বর এই পদকে ভূষিত হন তিনি। ২০২৫ সালে পুলিশের গুরুত্বপূর্ণ ইউনিট পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঢাকা জেলায় যোগদানের পর বহুল আলোচিত মামলা ডিটেকশন, ডাকাত দল গ্রেপ্তার, ক্লুলেস মামলার রহস্য উদঘাটন‘ প্রতারক চক্র গ্রেপ্তার, চোরাই মালামাল উদ্ধারের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। এসব অবদানের জন্য এ পুরস্কার পেয়েছেন তিনি।

এ ব্যাপারে এসআই মনজুর রহমান বলেন, আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা ও সহকর্মীদের সহযোগিতায় দায়িত্ব পালনের ফলশ্রুতিতে আজকে আমাকে (পিপিএম) “সেবা পদকে ভূষিত করেছেন, এ জন্য আমি কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞ। এই পদক আমাকে আরো অনেক ভালো কাজ করার দিকে এগিয়ে নিয়ে যাবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..