সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে ঘারমোড়ায় ময়লার স্তূপ ও মশার কারনে স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থীসহ এলাকাবাসী রূপগঞ্জে সংঘবদ্ধ ডাকাতদলের গুলিতে ব্যবসায়ী আহত প্রশাসন ও এমপি’র প্রতি তরুণ প্রজন্মকে মাদক থেকে রক্ষার আহ্বান- বাগপাড়াবাসীর রূপগঞ্জে পাইপগান ও দেশীয় অস্ত্রসহ পিতা-পুত্র গ্রেফতার ফুলবাড়ীতে পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া সহ প্রাণনাশের হুমকি দেয়ায় থানায় অভিযোগ  নারায়ণগঞ্জ সম্মিলিত স্বেচ্ছাসেবী সংস্থা’র সাধারণ সভা  বন্দরের বিভিন্ন নিহতদের স্মরণে এমপি আবুল কালাম’র মিলাদ ও দোয়া তেঁতুলিয়ায় বাবার স্মরণে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ  উপজেলা উন্নয়ন তহবিল থেকে স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু টেস্ট কিট প্রদান

বন্দরে ঘারমোড়ায় ময়লার স্তূপ ও মশার কারনে স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থীসহ এলাকাবাসী

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ২৫ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন

জি এম সুমন: বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ঘারমোড়া এলাকায় জনস্বাস্থ্যের চরম অবনতি ঘটেছে| স্থানীয় কবরস্থান, ঈদগাহ, বিশ্বনবী ইসলামিয়া আলিম মাদরাসা ও সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তার ঢালে স্তূপ করে রাখা ময়লা-আবর্জনা এবং পাশের পুকুরে কচুরিপানার ঘন আবরণে এলাকাটি এখন মশার নিরাপদ প্রজনন কেন্দ্রে পরিণত হয়েছে|

সরেজমিনে দেখা যায়, গুরুত্বপূর্ণ এই সড়কের পাশে যত্রতত্র ফেলা হচ্ছে গৃহস্থালি ও বাজারের বর্জ্য| পচা আবর্জনার তীব্র দুর্গন্ধে ওই পথ দিয়ে চলাচল করা দায় হয়ে পড়েছে| বিশেষ করে মাদরাসা ও প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা প্রতিদিন নাকে রুমাল দিয়ে এই পথ অতিক্রম করতে বাধ্য হচ্ছে|

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে এভাবে ময়লা জমতে থাকলেও তা অপসারণে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না| রাস্তার পাশের পুকুরটি এখন আর চেনার উপায় নেই| পুরো পুকুর কচুরিপানা ও আগাছায় সয়লাব হয়ে আছে| পচা পানি আর ঝোপঝাড়ের কারণে সেখানে এডিসসহ নানা প্রজাতির মশার উপদ্রব ভয়াবহ রূপ নিয়েছে| এরই মধ্যে স্থানীয় স্কুল ও মাদ্রাসা বেশ কয়েকজন শিক্ষার্থী ডেঙ্গুসহ বিভিন্ন চর্মরোগ ও পানিবাহিত রোগে আক্রান্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে|

আমরা শিশুদের স্কুলে পাঠিয়ে আতঙ্কে থাকি| একদিকে ময়লার দুর্গন্ধ, অন্যদিকে মশার কামড়| এভাবে চলতে থাকলে এখানে বড় ধরনের স্বাস্থ্য বিপর্যয় ঘটতে পারে।

এ ব্যাপারে ঘারমোড়া এলাকার স্থানীয় বাসিন্দা ও সমাজ সেবক জসিম উদ্দিন জসু আক্ষেপ করে বলেন, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয়ের মতো গুরুত্বপূর্ণ স্থানের পাশে এমন অস্বাস্থ্যকর পরিবেশ কোনোভাবেই কাম্য নয় বলে মনে করেন সচেতন মহল|

বর্তমান পরিস্থিতিতে এলাকাবাসী ও শিক্ষার্থীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিচের দাবিগুলো জানিয়েছেন:  রাস্তার ঢাল থেকে দ্রুত ময়লা-আবর্জনা অপসারণ করা| পুকুরের কচুরিপানা ও আগাছা পরিষ্কার করে পানি চলাচলের। দূরব্যবস্থা করা| মশা নিধনে নিয়মিত অ্যান্টি-ম্যালেরিয়া স্প্রে বা ফগিং করা|

পরিবেশ রক্ষায় এবং শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবুল কালাম ও কলাগাছিয়া ইউনিয়ন পরিষদসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন ঘারমোড়াবাসী|###

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..