সাজিদ হোসাইন কিবরিয়া: ১৮ জুন বৃহস্পতিবার বাদ মাগরিব বন্দর থানাধীন কলাগাছিয়া ইউনিয়ন ৫ নং ওয়ার্ডের জিউধরা এলাকার আল মদিনা জামে মসজিদে যুবদল নেতা দ্বীন ইসলাম প্রধানের উদ্যোগে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট আবুল কালামের রাজনৈতিক সচিব ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র যুগ্ম আহবায়ক আবুল কাউসার আশার রোগমুক্তি ও সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এডভোকেট আবুল কালামের রাজনৈতিক সচিব আবুল কাউসার আশার রোগ মুক্তি ও সুস্থতা কামনা সহ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার এবং আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। প্রধান মন্ত্রী তারেক রহমান এর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় এবং নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এডভোকেট আলহাজ্ব আবুল কালাম এর দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনায় বিশেষ দোয়া কামনা করা হয় ও দেশের শান্তি, উন্নতি, সমৃদ্ধির এবং সকলের সুস্থতা কামনায় দোয়া করেন জিউধরা আল মদিনা মসজিদের ইমাম।
দোয়া শেষে সকলের মাঝে তবারক বিতরণ করা হয়। মাহফিলে উপস্থিত ছিলেন, বাদশা প্রধান, মানিক সহ অত্র এলাকার মুসুল্লিরা উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য প্রদান করুন...