বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে তারাব পৌরসভায় বিশ্ব ব্যাংকের মেগা প্রকল্প বদলে যাবে নাগরিক সেবা রূপগঞ্জে বকেয়া বেতনের দাবীতে শ্রমিক অসন্তোষ/ ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ বন্দর উপজেলা প্রেসক্লাব সভাপতি জি.কে. রাসেলের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ পুলিশের উপর হামলা করে সন্ত্রাসী শামীমকে ছিনতাই, পরে অভিযানে গ্রেফতার-১৩ রূপগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামীম মিয়া বহিষ্কার চলাচলের রাস্তাটি বাউন্ডারি দিয়ে বন্ধ করে দেয়ার প্রতিবাদে মানববন্ধন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) পরিদর্শন- পুলিশ কমিশনার জাহিদুল হাসান স্বামীর অবহেলায় স্ত্রী’র মৃত্যুর অভিযোগ, সুষ্ঠু তদন্ত দাবি দুর্গাপুরে ৬ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি নজরুল ইসলাম মন্ডল রূপগঞ্জে ছাত্তার জুট মিলস্ মডেল হাই স্কুল পূনঃনামকরণের প্রস্তাব

বন্দর উপজেলা প্রেসক্লাব সভাপতি জি.কে. রাসেলের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ৪৯ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন

প্রেস বিজ্ঞপ্তি: নারায়ণগঞ্জঃ-নারায়ণগঞ্জের বন্দর উপজেলার প্রবীণ সাংবাদিক, বন্দর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) বন্দর শাখার সাধারণ সম্পাদক জি.কে. রাসেলের বিরুদ্ধে সম্প্রতি ছড়ানো কুৎসা ও বিভ্রান্তিকর তথ্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।

বুধবার (০৬ মে) সকালে গণমাধ্যমে প্রেরিত এক আনুষ্ঠানিক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি এই প্রতিবাদ জানান।

বিজ্ঞপ্তিতে জি.কে. রাসেল উল্লেখ করেন, সম্প্রতি একটি নামসর্বস্ব ও পরিচয়হীন ফেসবুক পেজ থেকে তার পেশাগত ও ব্যক্তিগত মর্যাদা ক্ষুণ্ণ করার হীন উদ্দেশ্যে সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত ভাবে সংবাদ প্রচার করা হয়েছে। তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে জানান যে, প্রকাশিত সংবাদের প্রতিটি শব্দ মিথ্যা এবং বাস্তবতার সাথে এর কোনো দূরতম সম্পর্ক নেই।

দীর্ঘদিন ধরে সততার সাথে সাংবাদিকতা করে আসা এই কলম সৈনিক মনে করেন, একটি স্বার্থান্বেষী মহল তার উত্তরোত্তর পেশাগত সাফল্য এবং সামাজিক অবস্থানে ঈর্ষান্বিত হয়ে এই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। সংবাদে যেসব অভিযোগ আনা হয়েছে, তার কোনো দালিলিক প্রমাণ বা সুনির্দিষ্ট ভিত্তি নেই। মূলত সামাজিকভাবে তাকে হেয় প্রতিপন্ন করতেই এমন কুরুচিপূর্ণ তথ্য ছড়ানো হচ্ছে।

বিজ্ঞপ্তিতে তিনি সংশ্লিষ্ট সকলকে এ ধরনের সস্তা ও বিভ্রান্তিকর অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান। একইসাথে, কোনো তথ্য যাচাই-বাছাই না করে মনগড়া সংবাদ প্রচার না করার জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি অনুরোধ জানান। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন যে, যারা এই অপপ্রচারের নেপথ্যে কলকাঠি নাড়ছে এবং যারা এই মিথ্যা তথ্য ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে অতিসত্বর তথ্য-প্রযুক্তি আইনসহ প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

বন্দর উপজেলার সাংবাদিক সমাজ ও সচেতন মহলের প্রতি আহ্বান জানিয়ে জি.কে. রাসেল বলেন, “সত্যের জয় অনিবার্য। যারা সাংবাদিকতার মতো মহান পেশাকে পুঁজি করে ব্যক্তিগত আক্রোশ মেটাতে চায়, তাদের মুখোশ উন্মোচন করা হবে।” তিনি এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার অনুরোধ জানান।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..