বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক, গণপিটুনি কুড়িগ্রামে ৩ লাখ ৩৩ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে  আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের ৩য় শীতলক্ষ্যা সেতুর সামনে অবস্থান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ বিশ্বকাপে প্রথম জয় পেল মিসর বাংলাদেশের হালাল খাত উন্নয়নে সহায়তা দেবে মালয়েশি

বিএনপি প্রার্থী দিপু ভুঁইয়ার উদ্যোগে রূপগঞ্জে ৪ সহস্রাধিক রোগীকে ফ্রী চিকিৎসা সেবা প্রদান

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ৩১৪ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন

মো. আবু কাওছার মিঠু রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ রূপগঞ্জে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর উদ্যোগে ৪ সহস্রাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেয়া হয়েছে।

উপজেলার ভুলতা ইউনিয়নের পাড়াগাঁও ঈদগাহ মাঠে বুধবার (৪ ফেব্রুয়ারী) দিনব্যাপী ৫২ জন বিশেষজ্ঞ চিকিৎসক এ সেবা প্রদান করেন।

রূপগঞ্জ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক এসোসিয়েশন আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন বাচ্চু, ভুলতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্বাস উদ্দিন ভুঁইয়া, গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আজিজ মাস্টার, সাধারণ সম্পাদক হাজী আব্দুল মতিন, উপজেলা বিএনপি নেতা আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন, সালাহউদ্দিন দেওয়ান, মফিকুল ইসলাম খান, তাশিক হক ওসমান, রূপগঞ্জ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক এসোসিয়েশনের সভাপতি মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক হাজী আব্দুল মতিন, উপদেষ্টা ডা: ফারুকুল ইসলাম, উপজেলা যুবদল নেতা শফিকুল ইসলাম, আরিফুজ্জামান ইমন, কামাল হোসেন, আমিনুল ইসলাম প্রিন্স, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান ভুঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল মামুন, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা রফিকুল ইসলাম, উপজেলা সোহেল রানা, ইলিয়াছ, মোমেন ভুঁইয়া প্রমুখ।

এসময় মুস্তাফিজুর রহমান দিপু ভুঁইয়া বলেন- রূপগঞ্জবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ২০টি হাসপাতালের সহায়তায় এবং রূপগঞ্জ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক এসোসিয়েশনের আয়োজনে পাড়াগাঁও ঈদগাহ মাঠে ফ্রী মেডিকেল ক্যাম্প করা হয়েছে। এখান থেকে এলাকার ৪ সহস্রাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়েছেন। এ সময় ৫২জন বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে চিকিৎসাপত্র, ওষুধ, পরীক্ষা-নিরীক্ষা করা হয়।

তিনি আরো বলেন, বিএনপি ক্ষমতায় গেলে রূপগঞ্জকে একটি আধুনিক উপজেলা করতে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, ভূমিদস্যু মুক্ত করা হবে। আমি রূপগঞ্জকে আধুনিক ও স্বপ্নের রূপগঞ্জ গড়তে যা কিছু করা লাগে সবই করব। পরে চিকিৎসা সেবা প্রদানে সর্বাত্মক চেষ্টা করবেন বলেও ঘোষণা দেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..