সাইফুর রহমান সজল: ফুটবল বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে বিভিন্ন দলের পক্ষ সমর্থকদের জার্সি ও পতাকা কেনার ধুম পড়েছে। নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন পাড়া-মহল্লা থেকে শুরু করে বন্দরের থানা ও উপজেলার বিভিন্ন গ্রামে এ বিশ্বকাপের হাওয়া লেগেছে। ফুটবল বিশ্বকাপের উন্মাদনার ঢেউ লেগেছে মদনগঞ্জ সৈয়ালবাড়ি ঘাট এলাকায় ব্রাজিল ও আর্জেন্টিনা দলের সমর্থকদের মাঝে। লম্বা লম্বা বাঁশের আগায় দু দলের পতাকা শোভা পাচ্ছে, এলাকায় জার্সি গায়ে আর পতাকা উড়িয়েও ঘুরে দেখা যায় দলের সমর্থকদের।
বিশ্বকাপ খেলা মাঠে গড়ানোর আগেই বাংলাদেশ জুড়ে শুরু হয়েছে বিভিন্ন দেশের দলের পক্ষে সমর্থকদের বিশ্বকাপ উন্মাদনার ঢেউ। বিভিন্ন দলের পক্ষে বিভিন্ন সংগঠন নামকরণ করে তাদের পরিচিত তুলে ধরছেন। শুধু তাই নয় বিভিন্ন দলের জার্সি গায়ে স্থানীয়ভাবে ফুটবল খেলারও প্রতিযোগিতা চলছে মাঠে মাঠে।
এদিকে বিশ্বকাপের এ আসরে পতাকা ও জার্সি বিক্রির বাণিজ্যে চলছে বিক্রির ধুম, ছোট ছোট পতাকা থেকে শুরু করে বিরাট বড় বড় পতাকাও বানানো হচ্ছে বিক্রি হচ্ছে।
প্রিয় দেশের ও দলের জার্সি গায়ে জড়িয়ে টিভির বড় স্ক্রিনে এবং প্রজেক্টরের মাধ্যমে খেলা দেখার চিরচেনা বাঙালির আবেগ আবারও ফিরে এসেছে নতুন রঙে।
জানা গেছে, ১১ জুন থেকে ২৩ তম ফুটবল বিশ্বকাপ শুরু হয়েছে এ খেলা চলবে ১৯ জুলাই পর্যন্ত। এবারের বিশ্বকাপের আয়োজক দেশ যৌথভাবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। ইতিহাসে প্রথমবারের মতো এবার বিশ্বকাপে ৩২ টি দেশের পরিবর্তে ৪৮ টি দেশ ১২ টি গ্রুপে বিশ্বকাপ টুর্নামেন্টে অংশ নেবে। পুরো টুর্নামেন্টে মোট ১০৪ টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
আপনার মন্তব্য প্রদান করুন...