মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
আল্লাহর অসীম দয়ায় রহমতের মৃত্যু বরণ ঝালকাঠি নবগ্রামে জেলা পুলিশের বিট পুলিশিং ও মতবিনিময় সভা বেকার ৩৩ যুবককে বিজিবি’র মাসব্যাপী ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ   কারাবন্দি সাংবাদিকের মুক্তির দাবীতে মফস্বল সাংবাদিক ফোরামের মানববন্ধন  মহসিনের বিরুদ্ধে বাস ষ্টেশন এলাকার সড়ক ও জনপথের জমি দখলের অভিযোগ  বাকেরগঞ্জে FB অপপ্রচারের বিরুদ্ধে বিএনপি নেত্রীর সংবাদ সম্মেলন বিরামপুরে জমকালো ভাবে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষার উদ্বোধন বন্দরে ঘারমোড়ায় ময়লার স্তূপ ও মশার কারনে স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থীসহ এলাকাবাসী রূপগঞ্জে সংঘবদ্ধ ডাকাতদলের গুলিতে ব্যবসায়ী আহত প্রশাসন ও এমপি’র প্রতি তরুণ প্রজন্মকে মাদক থেকে রক্ষার আহ্বান- বাগপাড়াবাসীর

মহানগর ২০,২১,২২ ও ২৩ নং ওয়ার্ডে জনসংযোগ ও ভোট প্রার্থনা করেন আলহাজ্ব মাকসুদ হোসেন

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ৪৮৫ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন

নূর এ আজাদ: ৩০ জানুয়ারি মহানগর ২০, ২১, ২২ ও ২৩ নং ওয়ার্ডে জনসংযোগ ও ভোট প্রার্থনা করেন বন্দর উপজেলা সাবেক চেয়ারম্যান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ফুটবল মার্কা আলহাজ্ব মো. মাকসুদ হোসেন।

জনসংযোগ ও ভোট প্রার্থনার পর ব্রিফিংয়ে আলহাজ্ব মো. মাকসুদ হোসেন বলেন, আমরা সকলে মিলেমিশে যদি এক থাকতে পারি তাহলে আমাদের জয় নিশ্চিত। আমি সুষ্ঠ ও শান্তি প্রিয়ভাবে উপজেলা নির্বাচনে আপনাদের ভোটে জয়লাভ করেছিলাম, এবারও সুষ্ঠ, সুন্দর নির্বাচন হলে জয়লাভ করব, ইনশাআল্লাহ।

তিনি আরো বলেন, নিরাপদ ও উন্নত জনপদ গড়ে তোলার মাধ্যমে সকল ধর্ম-বর্ণের মানুষ ঐক্যবদ্ধভাবে সম্প্রতির বন্ধনে বসবাস করতে পারবো। আমি জয়ী হলে নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর)কে আধুনিক শহরে রূপান্তরিত করা হবে। শিক্ষাঙ্গনে মানসম্মত শিক্ষার পরিবেশ সহ অবকাঠামো উন্নয়ন করা হবে। বেকারত্ব দূরিকরণে যুবক ও নারীদের আধুনিক প্রশিক্ষনের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করা হবে। ঘরে ঘরে উদ্যোক্তা তৈরি হবে। সনাতন ধর্মালম্বীসহ সকল ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতার মূল্যবোধ নিরাপত্তা নিশ্চিতকরণসহ উন্নয়নমুখী নানাপদক্ষেপ বাস্তবায়ন করা হবে। আমি আপনাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করি। ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..