বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের ৩য় শীতলক্ষ্যা সেতুর সামনে অবস্থান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ বিশ্বকাপে প্রথম জয় পেল মিসর বাংলাদেশের হালাল খাত উন্নয়নে সহায়তা দেবে মালয়েশি সৈয়দপুরে জমি সংক্রান্ত জেরে হামলা অতঃপর মামলা! রূপগঞ্জে এসকেএফের প্রীতি গোল্ডকাপ ফুটবল খেলায় স্টার ইলেভেনের জয়লাভ

মেডিকেল টেকনোলজিস্ট ও ডিপ্লোমা ফার্মাসিস্টদের ১০ম গ্রেডে উন্নীতের দাবিতে স্মারকলিপি

মো. আবু কাওছার মিঠু / ৪২২ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ০৬:০৮ অপরাহ্ন

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মেডিকেল টেকনোলজিস্ট ও ডিপ্লোমা ফার্মাসিস্টদের দশম গ্রেডে উন্নীতের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

২৭ নভেম্বর বৃহস্পতিবার রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলামের কাছে এ স্মারকলিপি প্রদান করে। এসময় মেডিকেল টেকনোলজিস্ট(ফার্মা) আব্দুল গাফ্ফার মোল্লা, মো. বাদল মিয়া, চন্দনা রাণী বিশ্বাস, শাহাজাদি হারুন, টেকনোলজিস্ট (ল্যাব) আলমগীর কবির, গোলাম মোস্তফা, টেকনোলজিস্ট (ডেন্টাল) আব্দুল হামিদ মোল্লা, টেকনোলজিস্ট (রেডিওগ্রাফী) সেলিনা সুলতানা উপস্থিত ছিলেন।

এসময় মেডিকেল টেকনোলজিস্ট(ফার্মা) আব্দুল গাফ্ফার মোল্লা বলেন, মেডিকেল টেকনোলজিস্ট ও ডিপ্লোমা ফার্মাসিস্টরা স্বাস্থ্য সেবাদান কার্যক্রমে অগ্রণী ভূমিকা রাখছে। স্বাস্থ্য সেবা একটি টিম ওয়ার্ক কাজ। এর তত্তাবধানে চিকিৎসক ও নার্সদের পাশাপাশি তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। রোগ নির্ণয়ে তাদের ভূমিকা অপরিসীম। ইতিমধ্যে ডিপ্লোমা প্রকৌশলী, ডিপ্লোমা নার্স ও ডিপ্লোমা কৃষিবিদদের ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত করা হয়েছে। কিন্তু মেডিকেল টেকনোলজিস্ট ও ডিপ্লোমা ফার্মাসিস্টদের ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত করা হচ্ছেনা।

কোয়ারীর পর কোয়ারী হলেও তাদের ১০ম গ্রেডের উন্নীত ফাইল লাল ফিতার দৌড়াতে চাপা পড়ে আছে। মানুষের স্বাস্থ্য সেবার কথা বিবেচনা করে তারা আন্দোলন সংগ্রামে যাননি। অবিলম্বে তাদের দাবী মানতে হবে। অন্যথায় কর্ম বিরতিসহ বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..