সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক রাজুকে পুলিশে দিল এলাকাবাসী নান্দনিক ও আধুনিক ওয়ার্ড গড়ার প্রত্যয় ব্যক্ত করলেন মেম্বার প্রার্থী – মো. শাহ আলম  মুছাপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায়- মো. শাহ আলম বন্দর সাংবাদিক কল্যাণ সমিতির আলোচনা সভা ও দোয়া রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ  ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকারের মৃত্যুতে তেঁতুলিয়ায় দোয়া মাহফিল  বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বন্দর থানা শাখার কার্যনির্বাহী কমিটি অনুমোদন  জমি সংক্রান্ত বিরোধে বন্দর ভূমি কর্মকর্তার সামনেই ৩ জনকে পিটিয়ে আহত মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বন্দরে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত রূপগঞ্জে জলাবদ্ধতায় লক্ষাধিক মানুষ ভোগান্তিতে, বেদখল খাল উদ্ধার ও সংস্কারের দাবি

রাণীশংকৈলে কুলিক নদী থেকে মহিলার মরদেহ উদ্ধার 

মাহাবুব আলম / ৪৮৩ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫০ পূর্বাহ্ন

রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় কুলিক নদী থেকে জরিনা (বুকপাগলী)(৫৫) নামে এক মহিলার লাশ উদ্ধার করা হয়েছে।

রবিবার (২৮ সেপ্টেম্বর) পৌরশহরের জয়কালি বাজার সংলগ্ন কুলিক নদী থেকে ভাসমান অবস্থায় এক মহিলার মরদেহ উদ্ধার করা হয়। মৃত জরিনা পার্শ্ববর্তী হরিপুর উপজেলার আটঘরিয়া সরকারটলি গ্রামের বদরুল ইসলামের স্ত্রী।

সংশ্লিষ্ট ইউপি সদস্য মঞ্জু এবং ওই এলাকার রাজমিস্ত্রী আব্দুর রশিদ জানায়, জরিনা দীর্ঘদিন ধরে মানসিকভাবে ভারসাম্যহীন ভাবে ঘোরাফেরা করতো এবং সে প্রায় সময় বাড়িতে থাকতো না। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে জেলেরা কুলিক নদীতে মাছ ধরছিল। এসময় নদীতে ভাসমান এক নারীকে নদীর ধারে ঝোপের সাথে লেগে থাকা অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খরব দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় মহিলার মরদেহ উদ্ধার করে।

রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. আরশেদুল হক বলেন, জরিনা মানসকি ভারসাম্যহীন ছিল, তাই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পানিতে পড়েই তার মৃত্যু হতে পারে। এরপরেও লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট আসার পর মৃত্যুর আসল রহস্য জানা যাবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..