বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে মাদক কারবারিদের হামলায় আহত মৎস্য খামারির মৃত্যু রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করণ অভিযান লন্ডন নির্বাচনে নারায়ণগঞ্জের কৃতি সন্তান নজরুল ইসলাম, প্রবাসে নতুন আশার আলো কানাডা প্রবাসী মোমিনুল হককে প্রাণে মেরে ফেলার হুমকি, থানায় জিডি রূপগঞ্জে বালু নদের কেওঢালা সেতু নির্মাণ কাজের উদ্বোধন রূপগঞ্জে জমিতে কাজ করতে বাধা-প্রাণনাশের হুমকির অভিযোগ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন রূপগঞ্জে লন্ডন প্রবাসীর বাড়িতে দুর্ধষ ডাকাতি ৩৮ লক্ষাধিক টাকার মালামাল লুট বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) বন্দর থানা শাখার প্রস্তুতি মুলক সভা আইজিপি’র অংশগ্রহণে খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইন্সে কল্যাণ সভা

রাণীশংকৈলে শিব সাধনায় মহাদেবের তুষ্টিতে ২১ বছর ধরে ভাত খায়না দুর্লভ মহাদেব

মাহাবুব আলম, / ২১৭ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৩৯ অপরাহ্ন

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁও রাণীশংকৈলে শিব সাধনায় মহাদেবের তুষ্টিতে ২১ বছর ধরে ভাত খাওয়া বন্ধ করে দিয়েছেন দুর্লভ মহাদেব (৭৯) নামের এক ব্যাক্তি।

উপজেলার বাচোর ইউনিয়নের কাতিহার শান্তিপুর মধুরপুকুর নামে শ্মশান ঘাটের এক কোণে গড়ে তুলেছেন ছোট শিব মন্দির। বিভিন্ন এলাকা থেকে শিবের এই অকৃত্রিম ভক্তকে দেখতে ছুটে আসেন অনেকেই। নিয়ে আসেন শিবের জন্য প্রসাদ স্বরুপ ফল। শিবের পূজা শেষে ওই ফলই খেয়ে বেঁচে আছেন দুর্লভ।

সরেজমিনে গিয়ে দেখা যায়, পুকুর পারের নির্জন এক শ্মশান ঘটে, ভূতুড়ে বাড়ির সামনে, শিবের সাজে, পায়ে খরম হাতে ত্রিশূল কপালে চন্দন, পড়নে পশুর চামড়া পরে দাঁড়িয়ে আছে শিব ভক্ত দূর্লভ।

এবিষয়ে দুর্লভ মহাদেব জানান, মহাদেবের তুষ্টিতে শিবের সাধনায় জীবন সোপে দিয়েছি ২১ বছর ধরে ভাত খাইনা শিবের প্রসাদ খেয়েই বেঁচে আছি। বাড়ি-ঘর ও পরিবারে মায়া ত্যাগ করে নির্জন পুকুর পারে ছোট একটি ঝুপড়ি বাসায় শিব লিঙ্গ স্থাপন করেছেন তিনি। পরকালে শান্তি লাভের আশায়, পূজা অর্চনা করেই জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করার ইচ্ছা তার।

এলাকাবাসীরা জানান, প্রতি বছর ফাগুন মাসের শেষের দিকে শিবের নামে মেলার আয়োজন করেন দুর্লভ। ইহকালের জীবনের সুখ শান্তি বিলাসিতার জীবন ত্যাগ করেছেন তিনি। পরকালের প্রতি বিশ্বাস রেখে শিবের প্রতি আরাধনা করেন। তার বিশ্বাস শিব একদিন তার সঙ্গে কথা বলবে ও তাকে বর দেবে। শিবের দর্শন পাওয়ার জন্যই তার এই আরাধনা।

এ ব্যাপারে বাচোর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিতেন্দ্র নাথ বলেন, দুর্লভ বাবুর এই সাধনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।পরকালের শান্তি লাভের আশায় যে কেউ এই সাধনা করতে পারেন, আমাদের হিন্দু শাস্ত্রে এ ধরনের সাধনা করার বিধান রয়েছে। অবশ্যই এটি একটি ভালো কাজ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..