শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দলের শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ  রূপগঞ্জে জিন তাড়ানোর নামে শিক্ষার্থীদের নির্যাতন বন্দরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  লামায় দুর্গম পাহাড়ের তামান্না এখন দেশসেরা এসিল্যান্ড বান্দরবানে টানা বৃষ্টিতে সাঙ্গু নদীর পানি বৃদ্ধি, নিম্নাঞ্চলে জলাবদ্ধতা রূপগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন, র‌্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি  রূপগঞ্জে পূর্বশত্রুতার জেরে ৩ জনকে কুপিয়ে জখম, থানায় মামলা মধ্যনগর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায়- আব্দুল কাইয়ুম মজনু র‍্যাব কর্তৃক গ্রেফতারকৃত জুম্মন এ মামলায় জরিত নয়- বাদিনীর দাবি  পলাশবাড়ী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় সভাপতি নির্বাচন নিয়ে বিতর্ক

রামিসা ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে বন্দরের মদনগঞ্জে মানববন্ধন ও মৌন মিছিল

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ১৪৫ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২৪ মে ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
oplus_0

ষ্টাফ রিপোর্টার: মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের আয়োজনে শিশু রামিসা, লামিয়া ও আছিয়াসহ দেশব্যাপী অসংখ্য শিশু ধর্ষণ, হত্যার প্রতিবাদ ও ন্যায়বিচারের দাবিতে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার মদনগঞ্জের ঐতিহাসিক বটতলায় ২৪ মে রবিবার সকালে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

উক্ত মাদ্রাসার ছাত্র-ছাত্রী এই মানববন্ধনে বলেন, আমরা দেখছি দেশে আইন-শৃঙ্খলার অবনতির কারণে দেশে দিন দিন নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনা বেড়ে চলেছে। এসব ঘটনায় দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় অপরাধীরা আরো বেপরোয়া হয়ে উঠছে। শিশু রামিসা হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীগণ বিভিন্ন প্ল্যাকার্ড বহন করেন। “নারীকে সম্মান কর সমাজকে সুন্দর করো” “নারী ও শিশু নির্যাতন বন্ধ কর” “ধর্ষকদের দ্রুত আইনে বিচার চাই” “শিশু হত্যাকারীদের দ্রুত আইনে বিচার চাই ও কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে”এসকল সহ বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে মদনগঞ্জের ঐতিহাসিক বটতলা।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..