বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লা মডেল থানা পুলিশ ২০০ পিস ইয়াবা সহ গ্রেফতার- ১  এশিয়া কাপের প্রথম ম্যাচেই ইন্দোনেশিয়াকে ৭১ রানে হারাল বাংলাদেশ তেঁতুলিয়ায় নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ও উদ্বোধনী অনুষ্ঠান  উত্তরঞ্চল সফরে জিরো পয়েন্টে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন  কদমরসুল সেতুর দখলকৃত ভূমি দ্রুত উচ্ছেদের দাবিতে নাসিক প্রশাসককে স্মারকলিপি প্রদান  কর্মজীবনের ইতি, তাকওয়া ফেব্রিকে বিদায় নিলেন ৩ অপারেটর বন্দরে পৈতৃক ভিটা দখল ও ফার্ম ভাঙচুর এবং নারীকে মারধরের অভিযোগ রূপগঞ্জের মুশরী-তেলিপাড়া-টানমুশরী সড়ক ধসে চলাচলের অনুপযোগী বধির হলেই বুদ্ধিপ্রতিবন্ধী হয়না- মাজহারুল ইসলাম জোসেফ 

রূপগঞ্জের অর্থোপেডিক বিশেষজ্ঞ চিকিৎসক  নেয়ামুল হাসানের আন্তর্জাতিক অঙ্গনে স্বীকৃতি

মো. আবু কাওছার মিঠু / ৫৮৭ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৪ পূর্বাহ্ন

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ অর্থোপেডিক চিকিৎসা বিজ্ঞানে আধুনিক প্রযুক্তি ও জটিল সার্জারিতে দক্ষতায় রূপগঞ্জের চিকিৎসক ডা. মোহাম্মদ নেয়ামুল হাসান সম্মাননা পেয়েছেন।

২০ সেপ্টেম্বর বাংলাদেশ আর্থ্রোস্কোপি ও আর্থ্রোপ্লাস্টি কোর্স আয়োজিত প্রথম বাংলাদেশ- নেপাল আর্থ্রোপ্লাস্টি কর্মশালা এবং সিএমই কোর্স সফলভাবে সম্পন্ন করার মাধ্যমে তিনি এ সফলতা অর্জন করেন।

রাজধানীর ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালে আয়োজিত এ কর্মশালায় অংশ নেন দেশ-বিদেশের খ্যাতিমান অর্থোপেডিক বিশেষজ্ঞরা। কর্মশালায় আধুনিক যুগের সর্বাধুনিক আর্থ্রোস্কোপি ও আর্থ্রোপ্লাস্টি সার্জারির কৌশল, গবেষণা এবং বাস্তব অভিজ্ঞতা আলোচনা স্থান পায়।

অনুষ্ঠানটি পরিচালনা করেন কোর্স পরিচালক ডা. পারভেজ আহসান। আন্তর্জাতিক অনুষদে ছিলেন নেপালের বিশিষ্ট চিকিৎসক ডা. সুমন বাবু মারাহাট্টা ও ডা. প্রবীণ নেপাল।

ডা. নেয়ামুল হাসান বলেন, চিকিৎসা শুধু একটি পেশা নয়, এটি মানুষের প্রতি দায়বদ্ধতার জায়গা। এ ধরনের কর্মশালা চিকিৎসকদের জ্ঞান ও দক্ষতাকে আন্তর্জাতিক মানে সমৃদ্ধ করে। আমি চেষ্টা করছি রোগীদের আরও উন্নত সেবা দিতে।

সহকর্মী চিকিৎসক ও শুভাকাঙ্খী সাংবাদিক রাসেল মাহমুদ বলেন, এই অর্জন শুধু ব্যক্তিগত নয়, বরং দেশের চিকিৎসা বিজ্ঞানের জন্যও গৌরবের। তাদের মতে, ডা. নেয়ামুল হাসানের মতো উদ্যমী ও নিবেদিত চিকিৎসকরা অর্থোপেডিক চিকিৎসা সেবায় নতুন দিগন্ত উন্মোচন করবেন। বিশেষ করে আর্থোস্কপি, জয়েন্ট প্রতিস্থাপন ও ট্রমা সার্জারিতে তিনি যে দক্ষতা অর্জন করছেন, তা বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যায়ে আরও সমৃদ্ধ করবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..