রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা  তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা  রূপগঞ্জে ৫০০ রোগীর মাঝে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা বন্দরে মা ও শিশু কিশোরীরা সঠিক সেবাগুলো পাবে – আঞ্জুমান আরা মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসা’র অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ  পূর্ব শত্রুতার জেরে কুপিয়ে গুরুতর আহত করার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন  বন্দরে উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক লাইন মাটির নিচে স্থাপনের দাবিতে মানববন্ধন  বন্দর থানা সাংবাদিক ক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দলের শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ  রূপগঞ্জে জিন তাড়ানোর নামে শিক্ষার্থীদের নির্যাতন

রূপগঞ্জের তারাবো পৌরসভা নগর স্বাস্থ্যকেন্দ্র এডিবির প্রতিনিধি দলের পরিদর্শন

মো. আবু কাওছার মিঠু / ৫৩৬ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ১১:১৪ অপরাহ্ন

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভায় আরবান প্রাইমারি হেলথ প্রকল্প এশিয়ান ডেভলপমেন্ট ব্যাংকের (এডিবির) প্রতিনিধি দল পরিদর্শন করেছে।

১০ অক্টোবর শুক্রবার এ প্রকল্পের আওতায় থাকা দুইটি নগর স্বাস্থ্যকেন্দ্র তারা পরিদর্শন করেন। পরে তারাবো পৌরসভা মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা।

সভায় বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের সচিব রিয়াজুল মাকসুদ জাহেদী, তারাবো পৌরসভার প্রশাসক ও রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম, জাপান এডিবির নির্বাহী পরিচালক সিজিও সিমিজো, এডিবির কান্ট্রি পরিচালক হো ইয়ান জিয়োং স্টিভ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, গ্রামের মানুষ এখনো স্বাস্থ্য সচেতন নয়। তারাবো পৌরসভার শিল্প কারখানার শ্রমিক ও নিম্নআয়ের মানুষ এডিবির অর্থায়নে স্থাপন করা আরবান প্রাইমারি হেলথ প্রকল্পের নগর স্বাস্থ্যকেন্দ্র থেকে নামমাত্র মূল্যে চিকিৎসা সেবা পাচ্ছে। আরবান প্রাইমারি হেলথ প্রকল্প সারাদেশে চালু করা হলে দেশের নিম্নআয়ের মানুষ আরো উপকৃত হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..