শনিবার, ০২ মে ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
পুঠিয়া বাসস্ট্যান্ডে যাত্রী ছাউনি নির্মাণ শুরু, যাত্রীদের স্বস্তি তেঁতুলিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত বন্দর থানায় ১ মে থেকে জাতীয় গণমাধ্যম সপ্তাহ পালন ও র‌্যালি রূপগঞ্জে মাদক কারবারিদের হামলায় আহত মৎস্য খামারির মৃত্যু রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করণ অভিযান লন্ডন নির্বাচনে নারায়ণগঞ্জের কৃতি সন্তান নজরুল ইসলাম, প্রবাসে নতুন আশার আলো কানাডা প্রবাসী মোমিনুল হককে প্রাণে মেরে ফেলার হুমকি, থানায় জিডি রূপগঞ্জে বালু নদের কেওঢালা সেতু নির্মাণ কাজের উদ্বোধন রূপগঞ্জে জমিতে কাজ করতে বাধা-প্রাণনাশের হুমকির অভিযোগ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন

রূপগঞ্জে ঢাকা সিলেট মহাসড়কে ট্রাক-লেগুনা মুখোমুখি সংঘর্ষে চালক সহ আহত-৮

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ১৮২ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ০৭:৪৪ অপরাহ্ন

মোঃআবু কাওছার মিঠু রূপগঞ্জ  প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা সিলেট মহাসড়কে ট্রাক-লেগুনা সংঘর্ষের ঘটনায় চালকসহ ৮ জন আহত হয়েছে।

শনিবার বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার তারাব পৌরসভার মৈকুলী এলাকায় এ ঘটনা ঘটে। এদের মাঝে আশঙ্কাজনকভাবে ২ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ভুলতা হাইওয়ে পুলিশের ইনচার্জ এসআই মোফাখখির উদ্দিন। আহতদের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, কাচঁপুর থেকে লেগুনা যাত্রী নিয়ে ভুলতা এলাকায় যাচ্ছিল। এসময় লেগুনাটি মৈকুলী বিব্রাদার্সা পোশাক কারখানার সামনে পৌছাঁলে বিপরীত দিক থেকে দ্রুতগামী একটি লোহার ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় লেগুনাটি দুমড়েমুচড়ে যায়। এসময় লেগুনাটির ভেতরে থাকা চালকসহ অন্তত৮ জন যাত্রী আহত হয়। এদের মাঝে কয়েকজনকে আশঙ্কাজনকভাবে হাসপাতালে নেওয়া হয়েছে।

ভুলতা হাইওয়ে পুলিশের ইনচার্জ এসআই মোফাখখির উদ্দিন বলেন, ট্রাক-লেগুনা সংঘর্ষের ঘটনাং অন্তত ৮ জন আহত হয়েছে। এদের মাঝে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক ট্রাকটিকে আটক করা গেলেও চালক পালিয়ে যায়। আহতদের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..